শুল্কমুক্ত মদ বিক্রি হচ্ছে সাধারণ বারে, রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা মদের একটি অংশ সাধারণ বারে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের আশঙ্কা, আইনি সীমাবদ্ধতা ও তদারকির দুর্বলতার কারণে ডিপ্লোম্যাটিক বন্ডের অপব্যবহার পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে শুল্কমুক্ত সুবিধায় মদ আমদানির পরিমাণ প্রায় দ্বিগুণ […]
তেঁতুলিয়ায় বাড়ছে শীতের আমেজ, ভোরে হিমেল হাওয়ায় কাঁপছেন শ্রমজীবীরা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। কয়েক দিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনের বেলায় রোদের কারণে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যা নামার পর থেকে ভোর পর্যন্ত অনুভূত হচ্ছে ঠান্ডা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক […]
রাজনৈতিক পরিচয়ের বাইরে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক উদ্যোগে আলোচিত ছাত্রনেতা রাব্বা মাহবুব খান আজান

মোঃ ইব্রাহিম খলিল : ময়মনসিংহ প্রতিনিধি: ছাত্ররাজনীতির সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার মাধ্যমে আলোচনায় রয়েছেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) এবং ময়মনসিংহ মহাবিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাব্বা মাহবুব খান আজান। ছাত্ররাজনীতির মূল লক্ষ্য শুধু সাংগঠনিক কার্যক্রম পরিচালনা কিংবা পদ-পদবি অর্জন নয়; শিক্ষার্থীদের অধিকার রক্ষা, […]
স্ত্রীকে সঙ্গে রেখেই শ্যালিকাকে বিয়ে, চুন-কালি মাখিয়ে গ্রামছাড়া করার অভিযোগ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই আপন শ্যালিকাকে বিয়ে করে আলোচনায় এসেছেন টিকটকার ও আইনজীবীর সহকারী মাসুদ রানা (৩৫)। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা ছড়িয়ে পড়ার পর তাঁকে মুখে চুন-কালি মাখিয়ে এলাকা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় এ ঘটনা […]
স্বামীর মৃত্যুর খবর শুনে স্ত্রীরও মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় স্বামীর মৃত্যুর খবর শোনার পরপরই স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের বন্দগোয়ালীয়া পুরাতন বাজার এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মারা যাওয়া ব্যক্তি হলেন স্থানীয় বাসিন্দা মো. আলিম উদ্দিনের দ্বিতীয় ছেলে মোহাম্মদ আলী ওরফে […]
কেন্দুয়ায় জুয়ার আসরে পুলিশের হানা, দুই ইউপি সদস্যসহ আটক ৬

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জুয়া খেলার সময় দুই ইউপি সদস্যসহ ছয়জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এসময় জুয়া খেলার তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। বুধবার (২৮ অক্টোবর) উপজেলার গন্ডা বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন গন্ডা এলাকার হাফিজুর রহমান […]