🏠︎ » বাংলাদেশ » অপরাধ » মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৬

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৬

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক পুরুষ, তিন নারী ও দুই শিশুসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের রায়পুর এলাকায় সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, সীমান্ত পিলার ৬০/১-আর থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নায়েব সুবেদার শ্রী তাপশ কুমার সরকারের নেতৃত্বে বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় ভারতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে ছয়জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে একজন পুরুষ, তিন নারী ও দুই শিশু রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ