রাতের খাবারের মাঝেই ডেকে নিয়ে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রাম নগরের খুলশীতে মো. হৃদয় (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই কলোনির বাসিন্দা। পরিবারের সদস্যদের বরাত দিয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, রাতে পরিবারের সঙ্গে খাবার খাচ্ছিল হৃদয়। এ সময় এক যুবক তাকে ডেকে বাইরে […]

মিরপুরে ফুটপাত উচ্ছেদে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার। জানা গেছে, উচ্ছেদ অভিযান চলার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র […]

খড় দিয়ে ঢেকে রাখা মরদেহ টেনে বের করল শিয়াল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সড়কের পাশে খড় ও ঘাস দিয়ে ঢেকে রাখা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির শরীরের বিভিন্ন অংশ শিয়ালের কামড়ে ক্ষতবিক্ষত হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি দুই থেকে তিন দিন আগের। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকার একটি সড়কের পাশ থেকে […]

কক্সবাজারের পেকুয়ায় হঠাৎ ঝোড়ো হাওয়ার তাণ্ডব, আহত ১০

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় আকস্মিক ঝোড়ো হাওয়ায় বসতবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের সময় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়ার এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, […]

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৬

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক পুরুষ, তিন নারী ও দুই শিশুসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের রায়পুর এলাকায় সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করা হয়। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, সীমান্ত পিলার ৬০/১-আর থেকে আনুমানিক ৫০ […]

ভরা মৌসুমেও রাজবাড়ীর পদ্মায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ

রাজবাড়ী প্রতিনিধি : ইলিশের ভরা মৌসুমেও রাজবাড়ীর পদ্মা নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছেন না জেলেরা। দিনের পর দিন জাল ফেলেও অনেকে ফিরছেন সামান্য মাছ নিয়ে, কেউবা প্রায় খালি হাতে। ফলে নদীতে মাছ ধরার খরচও তুলতে পারছেন না অনেক জেলে। সংসারের ব্যয়, ঋণের কিস্তি ও দাদনের টাকা পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। রাজবাড়ীর গোয়ালন্দ, […]

যশোরের শার্শা সীমান্তে ৩ কেজি ৪৩৮ গ্রাম স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

আহম্মদ আলী শাহিন || স্টাফ রিপোর্টার || বেনাপোল যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (৪১) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে […]

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮টার ডাক্তার আসে কয়টায়?

আব্দুল মালেক ,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তির কোনো শেষ নেই। প্রতিদিনই উপজেলার বিভিন্ন জায়গা থেকে শত শত রোগী আসে সু-চিকিৎসার আশায়। কিন্তু চিকিৎসার বদলে ভোগান্তি বেশি পোহাতে হচ্ছে সাধারণ জনগণের। কেননা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডাক্তার আসা যাওয়া করে তাদের মনমত। নিজেদের ইচ্ছে অনুযায়ী সময়ে তারা হাসপাতালে আসছেন। এতে ঘন্টার পর […]