🏠︎ » বাংলাদেশ » আইন ও বিচার » গ্রাম আদালতকে সক্রিয়করনে ফুলপুরে মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনী

গ্রাম আদালতকে সক্রিয়করনে ফুলপুরে মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনী

তপু রায়হান রাব্বি || ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি ||
ময়মনসিংহের ফুলপুরে গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় ও সচেতনতা বৃদ্ধিমূলক ভিডিওচিত্র প্রদর্শনী করা হয়। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রামভ্রপুর ইউনিয়নের মিচকিপাড়া বাজারে এ মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এলাকার জনগণকে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদশর্নীতে অংশগ্রহণ করার জন্য মাইকিং এর মাধ্যমে প্রচার করা হয়।


‎বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ জনগণকে গ্রাম আদালতের কার্যকারিতা ও সুবিধা সম্পর্কে অবহিত করা হয় ও গ্রাম আদালতে বিরোধ কিভাবে সহজে ও স্বল্প খরচে নিষ্পত্তি হয় সেটি জানানো হয়। একইসাথে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ ধারণা, এর বিচারিক ক্ষমতা, বিচারপ্রার্থীদের জন্য সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, গ্রাম আদালতের ইতিবাচক প্রভাব এবং সফলতার চিত্র তুলে ধরা হয়।


‎গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নাদিয়া বেগম সার্বিক বিষয়ে আলোচনা করেন। দর্শকদের মধ্যে ইউপি সদস্য সহ গন্যমাণ্য ব্যক্তিরা বক্তব্য দেন। মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনীতে স্থানীয় প্রায় ২ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।


প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) নজরুল ইসলাম বক্তব্যে বলেন, স্থানীয়ভাবে যেসকল বিরোধ সৃষ্টি হয় তা আমরা গ্রাম আদালতের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করবো। সেই সাথে তিনি সাধারণ মানুষকে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।

দর্শনার্থীদের মধ্য থেকে কয়েকজন বলেন, ভিডিও প্রদর্শনী দেখে আমরা গ্রাম আদালতের মাধ্যমে অনেক অজানা বিষয়ে জানতে পেরেছি।এটি সরকারের একটি ভালো উদ্যোগ গ্রাম আদালত সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের সকলের সহযোগিতা মূখ্য ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি। এখন থেকে আমরা বিচার সালিশ বাহিরে না করে গ্রাম আদালতের দ্বারস্থ হব।

প্রকল্পের সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এ মতবিনিময় সভা বিশেষ ভূমিকা রাখবে। মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনী শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ