🏠︎ » বাংলাদেশ » অপরাধ » পত্নীতলায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক

পত্নীতলায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক

ইং ১৫/০৭/২৬ তারিখ দিবাগত রাতে পত্নীতলা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নওগাঁ এর পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার ঠুকনিপাড়া এলাকা হতে আসামি ১। মোঃ গোলাম মোস্তফা (৪৪) পিতাঃ মৃত তছির উদ্দিন, সাং- চক নিরখিন, ২। শ্রী সুমীর মহন্ত (২৯), পিতা- শ্রী মৃনাল মহন্ত, উভয় থানাঃ পত্নীতলা, জেলা- নওগাঁ দ্বয়কে আটক করে তাদের হেফাজত হতে ১৪ (চৌদ্দ) পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


আলাদা অভিযানে পত্নীতলা থানাধীন আকবরপুর ইউনিয়ন এলাকা হতে ৩। মোঃ আসিব (১৯) পিতা- মৃত তাইজুদ্দিন, সাং- শারইল, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ কে আটক করে তার হেফাজত হতে ২০ (বিশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। দুইটি ঘটনায় পত্নীতলা থানায় মাদক আইনে দুইটি মামলা হয়েছে

নওগাঁ প্রতিনিধি
মোঃ আব্দুল গফুর

আরও পড়ুন

সর্বশেষ