ময়মনসিংহ সিটি করপোরেশনের ২০২৬-২০২৭ অর্থ বছরে মোট ৮২২.৩০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাজেট ঘোষণা করা হয়। আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন।সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রুকন।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদের পরিচালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে গণ মাধ্যম কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানসহ নগরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় নগরবাসীর ও গণ মাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রুকন।