🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ কিট প্যারেডের আয়োজন করা হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন মোঃ আশরাফুল করিম। তিনি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অতিরিক্ত দায়িত্বে প্রশাসন ও অর্থ শাখার দায়িত্বও পালন করছেন।

এ সময় তিনি জেলা পুলিশের সদস্যদের নামে ইস্যুকৃত কিটসামগ্রী পরিদর্শন করেন এবং কিট রেজিস্টারের সঙ্গে মিলিয়ে সেগুলো যাচাই-বাছাই করেন। পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ করে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পোশাক পরিধান, কিটসামগ্রীর সঠিক ব্যবহার ও সংরক্ষণ এবং সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার নির্দেশনা প্রদান করেন।


এছাড়াও তিনি পুলিশ সদস্যদের সুশৃঙ্খল জীবনযাপন, পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। কিট প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ