জলাবদ্ধতায় ঘরছাড়া শতাধিক পরিবার- আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি সালমান ওমর রুবেল

ময়মনসিংহের হালুয়াঘাটে টানা তিন দিনের অতিবৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে উপজেলার মনিকুড়া এলাকার সেন্ট এন্ড্রুজ উচ্চ বিদ্যালয় ও আশপাশের এলাকা পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। জলাবদ্ধতায় দুই শতাধিক পরিবার দুর্ভোগে পড়েছে। এর মধ্যে প্রায় শতাধিক পরিবার সেন্ট এন্ড্রুজ উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। বিদ্যালয়টিকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ […]

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ১৮

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গে আক্রান্ত তিন মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৮ শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৯০ শিশু। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। হাসপাতাল সূত্র […]

দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহে দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ফরিদ খলিফা ও মাসুদ মিয়া। মামলার বিবরণে […]

ভিক্ষার ৭০ টাকার প্রতিদান, এমপির সম্মানীর টাকায় বৃদ্ধার জন্য নতুন ঘর

মানুষের প্রতি ভালোবাসা, আস্থা ও কৃতজ্ঞতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মো. সালমান ওমর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভিক্ষা করে জমানো অর্থ থেকে তাঁর নির্বাচনী তহবিলে ৭০ টাকা অনুদান দিয়েছিলেন সীমান্তবর্তী এলাকার এক অসহায় বৃদ্ধা। নির্বাচিত হওয়ার পর সেই ভালোবাসার প্রতিদান হিসেবে নিজের প্রথম মাসের সংসদ সদস্যের সম্মানীর অর্থ দিয়ে ওই বৃদ্ধার জন্য একটি […]

ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) স্থাপনের জন্য সম্ভাব্য দুটি স্থান পরিদর্শন করা হয়েছে। শনিবার (০৪জুলাই) দুপুরে নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন এলাকার বাদেকল্পা ও উজান বাড়েরা এলাকায় সম্ভাব্য স্থান দুটি পরিদর্শন করেন সংশ্লিষ্টরা। ময়মনসিংহ-০৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নেতৃত্বে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন […]

সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে ফুলপুর বাসীর আস্থার নাম আর এইচ রুমেল

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সুপরিচিত মুখ আর এইচ রুমেল পেশাগত জীবনে একজন সফল ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন। কর্মব্যস্ত জীবনের মধ্যেও মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে দাঁড়ানোই যেন তার অন্যতম অঙ্গীকার। রাজনৈতিক অঙ্গনেও তিনি একজন পরিচিত ও সক্রিয় ব্যক্তিত্ব। […]

ত্রিশালে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধ বাবা-মা, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাদক সেবন করে দীর্ঘদিন ধরে বৃদ্ধ বাবা-মার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।শনিবার (৪ জুলাই) ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আকরামুল ইসলাম (৩৪) উপজেলার শাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা […]

দুদকের নতুন কমিশনার হিসেবে আলোচনায় ড. মো. আশরাফুর রহমান

দুদকের নতুন কমিশনার হিসেবে আলোচনায় ড. মো. আশরাফুর রহমান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বর্তমান সংস্কার কার্যক্রমের প্রেক্ষাপটে একটি শক্তিশালী, নিরপেক্ষ ও দক্ষ কমিশন গঠন সময়ের দাবি। সরকারের দুর্নীতিবিরোধী অঙ্গীকার বাস্তবায়ন এবং অর্থপাচার প্রতিরোধে এমন একজন কমিশনার প্রয়োজন, যার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, তদন্তে বিশেষ দক্ষতা এবং রাজনৈতিক নিরপেক্ষতা রয়েছে। এই মানদণ্ড বিবেচনায় সদ্য অবসরে যাওয়া অতিরিক্ত আইজিপি ড. মো. আশরাফুর রহমানের নাম বিশেষভাবে গুরুত্বের সাথে […]

কৃষক কার্ড থেকে পিংক বাস-সরকারের জনমুখী উদ্যোগ নিয়ে ময়মনসিংহে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচির জনমুখী সুবিধা ও কার্যকারিতা সাংবাদিকদের সামনে তুলে ধরতে ময়মনসিংহে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে জেলা তথ্য অফিস।মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে গণযোগাযোগ অধিদপ্তরের অধীন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, […]

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ কিট প্যারেডের আয়োজন করা হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন মোঃ আশরাফুল করিম। তিনি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অতিরিক্ত দায়িত্বে প্রশাসন ও অর্থ শাখার দায়িত্বও পালন […]