🏠︎ » বাংলাদেশ » আইন ও বিচার » দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহে দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ফরিদ খলিফা ও মাসুদ মিয়া।

মামলার বিবরণে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ১৪ আগস্ট ভালুকা সাবরেজিস্টার অফিসের দলিল লেখক আবু জাকারিয়া মিন্টুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী লতিফা খাতুন বাদী হয়ে ভালুকা থানায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আকরাম হোসেন জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় ১৩ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হলো।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী ও নিহতের স্বজনরা। একই সঙ্গে তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ