‘আশায় আছি, বিচার হবে’ ৩০ বছর পরও সালমান শাহর মায়ের অপেক্ষা

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও ঘটনার রহস্য নিয়ে বিতর্কের অবসান হয়নি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে চারটি তদন্ত সংস্থা ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করে প্রতিবেদন দিলেও তা মেনে নেয়নি তাঁর পরিবার। দীর্ঘ আইনি লড়াইয়ের পর নতুন করে হত্যা মামলা […]

জামায়াতের লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলা তৈরির চেষ্টা ছিল: রাশেদ খাঁন

জামায়াতের লংমার্চ ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হলেও দলটির পক্ষ থেকে পরিকল্পিতভাবে ঝামেলা তৈরির চেষ্টা ছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন অভিযোগ তুলে তিনি বলেন, জামায়াতের অনুরোধ অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত তাদের গাড়িবহরকে পুলিশ নিরাপত্তা দিয়েছে। তবে তারা সহযোগিতা […]

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, জেলাজুড়ে উৎসবের আমেজ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর আগমনকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। সকাল ১১টা […]

ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের দিনেই ছাত্রলীগের নতুন কমিটি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিবিরের এক নেতাকে ছাত্রদলের এক কর্মীর চড় দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় জামায়াতের দুই কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার মধ্যেই একই দিনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৮ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দিনভর ক্যাম্পাসে উত্তেজনা […]