🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » ময়মনসিংহে ডেঙ্গুর ভয়াবহ, একদিনে ৫৪ জন ভর্তি

ময়মনসিংহে ডেঙ্গুর ভয়াবহ, একদিনে ৫৪ জন ভর্তি

ময়মনসিংহে ডেঙ্গু ভয়াবহ রুপ নিয়েছে। দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগির সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৫৪ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৬১ জন রোগী হাসপাতাল ছেড়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ পর্যন্ত ১২ জন রোগি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। দিন দিন রোগির সংখ্যা বাড়ায় ডেঙ্গু ওয়ার্ডে জায়গা নেই। বারান্দায় মশারি ছাড়াই রোগি ভর্তি রয়েছে। এতে আতঙ্ক বাড়ছে রোগির স্বজনদের মাঝে।

রোববার (৬ সেপ্টেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রকাশিত দৈনিক ডেঙ্গু সামারির তথ্য থেকে এসব জানা গেছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮৮ জন পুরুষ, ৩৬ জন নারী এবং ১৩ জন শিশু। পুরুষ রোগীদের মধ্যে দুজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া তিনজন নারী রোগী কেবিনে ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২ জন।

ভর্তি রোগির স্বজনরা বলেন, ওয়ার্ডের ভেতরে জায়গা না হওয়ার বারান্দায় দুই সারি করে রোগি ভর্তি করা হয়েছে। এতে চরম আতঙ্কে রয়েছেন রোগির স্বজনরা। এছাড়া বারান্দায় দুই সারি হওয়ায়, মাঝখান দিয়ে রোগির টলি যাওয়ায় রোগিরা ঘুমাতে পারছে না।

ওয়ার্ডের ভেতরে মোখলেছ নামে এক রোগি বলেন, তারা সঠিক চিকিৎসা পাচ্ছেন এবং নিয়মিত চিকিৎসকরা তাদের খোঁজ খবর নিচ্ছেন। তবে তারা এই ভয়ানক রোগ আতঙ্ক রয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই ওঠানামা করছে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, হাসপাতালে ধারন ক্ষমতার চেয়ে চারগুন রোগি বেশি ভর্তি রয়েছে।। একদিকে হাম আর অন্যদিকে ডেঙ্গু রোগিনহওয়ায় অন্যানঢ় রোগি নিয়ে চিকিৎসকরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। এর পরও তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে এই কর্মকর্তা জানান।

আরও পড়ুন

সর্বশেষ