রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে শাহবাগ থানার আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১টার কিছু পর হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়।
ঘটনার পরপরই পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। কারা এ বিস্ফোরণের সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। বিস্ফোরণের পেছনে কারা রয়েছে, তদন্তের মাধ্যমে তা বের করার চেষ্টা করা হচ্ছে।