ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

তপু রায়হান রাব্বি ||ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি ‘চলো অভ্যাস বদলাই’—এই প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শনিবার(১৯ সেপ্টেম্বর) পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গুর লার্ভা ও মশার প্রজননস্থল তৈরি হতে পারে—এমন স্থানগুলো পরিষ্কার করা হয়। এ সময় বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার […]

পুলিশ দেখে পালানোর চেষ্টা, নেত্রকোণায় বিপুল পরিমাণ চোরাই কম্বলসহ আটক ২

নেত্রকোণার পূর্বধলায় চোরাচালানের বিপুল পরিমাণ ভারতীয় কম্বলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় চোরাচালানের কাজে ব্যবহার করা একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত ৭৫০টি ভারতীয় কম্বলের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোণা জেলা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, আজ শনিবার ভোরে পূর্বধলা থানাধীন জালশুকা এলাকার […]

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। এর আগে তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘের একই মঞ্চে বক্তব্য দিয়েছেন। ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ […]

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের নীতি-নির্ধারণী বিভিন্ন বিষয়, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু এবং প্রশাসনিক কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়েছে। এটি ছিল মন্ত্রিসভার ২১তম বৈঠক। বৈঠকে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা এবং সরকারি ক্রয় কার্যক্রমে […]

রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপ্রতিম হত্যাকাণ্ডে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আগে এবং একজনকে রোববার গ্রেপ্তার করা হয়। সালাহউদ্দিন […]

হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে শাহবাগ থানার আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১টার কিছু পর হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার পরপরই […]

লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, স্টাফ অফিসার প্রত্যাহার

ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাজীপুরের ভোগড়া বাইপাসে ১১ দলীয় ঐক্যের পথসভা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার ঘটনায় অতিরিক্ত স্টাফ অফিসার খন্দকার জালাল উদ্দীন মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। একই ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশও (শোকজ) দেওয়া হয়েছে বলে জানা গেছে। খন্দকার জালাল উদ্দীন মাহমুদ দীর্ঘদিন ধরে জিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব […]

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশে দায়িত্ব পালন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশে রাষ্ট্রদূতের কর্মকাণ্ড ব্যাপকভাবে দৃশ্যমান ছিল। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফলভাবে […]

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার […]

আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় মরদেহটি পাওয়া যায়। নিহত শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ ও বিজিবি জানায়, শাকিল মানসিকভাবে অসুস্থ ছিল এবং শুক্রবার থেকে নিখোঁজ ছিল। […]