কোটি টাকা হাতিয়ে লাপাত্তা মেহেদী হাসান, একাধিক জেলায় প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:ব্যবসায়িক প্রতিষ্ঠানে শেয়ারহোল্ডার ও আকর্ষণীয় মুনাফার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জেলার সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মোঃ মেহেদী হাসান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অর্থ আত্মসাতের পর ভুক্তভোগীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। অভিযুক্ত মোঃ মেহেদী হাসান চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বাগানবাড়ি এলাকার খাগুরিয়া গ্রামের […]
র্যাবের যৌথ অভিযানে পেকুয়ার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামি মোহাম্মদ সিফাত(২৬)’কে টেকনাফ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ ও র্যাব-৭। গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২১:৩০ ঘটিকায় র্যাবের যৌথ আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানাধীন মহেশখালীয়া পাড়া বটতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক […]
খাটের নিচে অর্ধ লক্ষাধিক টাকার মদ, দুর্গাপুরে আটক ১

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় চলমান পুলিশের মাদকবিরোধী অভিযানে এবার খাটের নিচ থেকে পাওয়া গেল অর্ধ লক্ষাধিক টাকার বিদেশী মদ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে চকলেঙ্গুরা গ্রামে অভিযানকালে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি নয়ন মিয়াকে (৩২) আটক করে পুলিশ। সে দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, […]
এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুবদল নেতা সৈয়দ শরাফাত হোসেন রাহাতের দিকনির্দেশনায় এবং তরিকুল ইসলাম মানিক ও আরিফুল ইসলাম সাজিদের আয়োজনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্রুত সুস্থতা ও […]
ফুলপুর পৌরসভার সেরা হোল্ডিং করদাতাদের সম্মাননা প্রদান

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরে করদাতা ও প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে ” সেরা করদাতা সম্মাননা ” প্রদান করে করা হয়েছে। তিন ক্যাটাগরিতে বকেয়াসহ সর্বোচ্চ হোল্ডিং ট্যাক্স পরিশোধকারী, সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। পৌরসভার উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় […]
ময়মনসিংহ নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় ভালো কাজের স্বীকৃতি, পুরস্কৃত ওসি ডিবি মোঃ মাহবুবুল হক

ময়মনসিংহ প্রতিনিধি:আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুল হককে পুরস্কার প্রদান করা হয়েছে। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ভালো কাজের স্বীকৃতি হিসেবে ওসি মোঃ মাহবুবুল হকের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম ও […]
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক, যুবকের এক বছরের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ শরিফুল ইসলাম (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ধামদী এলাকার সিদ্দিক মিয়া পুরাতন রাইস মিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম ওই […]
দুর্গাপুরে মাদকের আখড়ায় পরিণত হওয়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পাড়ে সরকারি খাসজমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দখল করে বিভিন্ন অসাধু চক্র অপরাধ ও মাদকের আখড়ায় পরিণত করেছিলো। এবার এসব স্থাপনা গুঁড়িয়ে দিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনেছে প্রশাসন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। ফলে জনমনে স্বস্তি এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গাপুর পৌর এলাকার […]
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার আপিলের রায় যেকোনো দিন

আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি শেষ হয়েছে। মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন আপিল বিভাগ। ফলে যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা হতে পারে। সোমবার (৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম […]
ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার-৩

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ যুবক মো. রাশিদুল ইসলাম (১৯)-এর মাথার খুলিসহ শরীরের বিভিন্ন হাড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃরা হলেন- ফুলপুর উপজেলার কুকাইল ১ম খণ্ড এলাকার রিয়াজ উদ্দিন ও হাসিনা খাতুনের ছেলে জসিম উদ্দিন (২৪), ছাবেদ আলী ওরফে মিঠু এর ছেলে রফিক ওরফে রফিদ (২৮) এবং […]