নিজ অর্থায়নে বিএনপির ৪৭ নেতাকর্মীকে ওমরাহে পাঠালেন বাবর

নেত্রকোনা-৪ আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিজস্ব অর্থায়নে বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতা-কর্মী পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন। ওমরাহ শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা […]

সদর ফুলপুর ইউপির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি মনি

তপু রায়হান রাব্বি | ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি |ময়মনসিংহের ফুলপুরে ৫নং সদর ফুলপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। এ সময় ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা, […]

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড

আব্দুল মালেক || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক || ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরগঞ্জ থানার চরহোসেনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের নির্দেশনায় থানা পুলিশ অভিযান পরিচালনা করে। […]

আনসার-ভিডিপির প্রশিক্ষণ কাজে লাগিয়ে ফুলপুরে স্বাবলম্বী মশিউর

তপু রায়হান রাব্বি || ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি||এই প্রথম ময়মনসিংহের ফুলপুরে আনসার-ভিডিপির প্রশিক্ষণ কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পথে আনসার ভিডিপি দলনেতা মোঃ মশিউর রহমান মুন্নার উদ্যোগে কাঠ ও পারিবারিক পুষ্টি বাগান তৈরি করেছেন। সোমার(২১ সেপ্টেম্বর) পয়ারী ইউনিয়নের সাহাপুর গ্রামে এ বাগানের উদ্বোধন করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান […]

গ্রাম আদালতকে সক্রিয়করনে ফুলপুরে মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনী

তপু রায়হান রাব্বি || ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি ||ময়মনসিংহের ফুলপুরে গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় ও সচেতনতা বৃদ্ধিমূলক ভিডিওচিত্র প্রদর্শনী করা হয়। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রামভ্রপুর ইউনিয়নের মিচকিপাড়া বাজারে এ মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এলাকার জনগণকে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদশর্নীতে অংশগ্রহণ করার জন্য মাইকিং এর মাধ্যমে […]

ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

তপু রায়হান রাব্বি ||ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি ‘চলো অভ্যাস বদলাই’—এই প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শনিবার(১৯ সেপ্টেম্বর) পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গুর লার্ভা ও মশার প্রজননস্থল তৈরি হতে পারে—এমন স্থানগুলো পরিষ্কার করা হয়। এ সময় বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার […]

পুলিশ দেখে পালানোর চেষ্টা, নেত্রকোণায় বিপুল পরিমাণ চোরাই কম্বলসহ আটক ২

নেত্রকোণার পূর্বধলায় চোরাচালানের বিপুল পরিমাণ ভারতীয় কম্বলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় চোরাচালানের কাজে ব্যবহার করা একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত ৭৫০টি ভারতীয় কম্বলের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোণা জেলা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, আজ শনিবার ভোরে পূর্বধলা থানাধীন জালশুকা এলাকার […]

গফরগাঁওয়ে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন মাহফুজুর রহমান

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। বুধবার সকালে তিনি গফরগাঁও উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে মো. মাহফুজুর রহমান ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে তিনি গফরগাঁওয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে […]

নেত্রকোণায় ধান ক্রয়ের অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল

সাড়ে তিন কোটি টাকার ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে অশালীন ভাষায় গালাগাল করার অভিযোগ উঠেছে সদ্য বদলি হওয়া নেত্রকোণা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমানের বিরুদ্ধে। ঘটনার একটি কল রেকর্ড সাংবাদিকদের হাতে এসেছে। দৈনিক আজকের পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি সাইফুল আরিফ জুয়েলের মুঠোফোনে কল করে তাকে অশালীন ভাষায় গালাগাল করেন মোয়েতাছেমুর রহমান। […]

কলমাকান্দায় ৬ দফা দাবি নিয়ে ইউএনও কার্যালয় ঘেরাও করলো শিক্ষার্থীরা

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ। এসময় তারা বিক্ষোভ মিছিল করেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) […]