কক্সবাজারের রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা

রাতের আঁধারে কক্সবাজারের রামুর শত বছরের প্রাচীন বৌদ্ধবিহার ও বসতিতে এক ভয়াবহ হামলা ও তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। ঘটনার ১৪ বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি সেই হামলার বিচারপ্রক্রিয়া। রাজনৈতিক প্রেক্ষাপট বদলালেও বিচারের ধীরগতি নিয়ে স্থানীয় বৌদ্ধপল্লীর বাসিন্দাদের কাটেনি হতাশা। সেদিন এক বৌদ্ধ যুবক, উত্তম বড়ুয়ার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পবিত্র ধর্মীয় গ্রন্থ অবমাননার একটি পোস্টকে কেন্দ্র […]

মডেল মসজিদ পরিচালনায় নতুন নীতিমালা, নির্ধারিত হলো জনবল ও ব্যবস্থাপনার কাঠামো

দেশের মডেল মসজিদগুলোকে নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় শিক্ষা, জনসচেতনতা এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। নতুন নীতিমালায় মডেল মসজিদের পরিচালনা ও ব্যবস্থাপনা, জনবল নিয়োগ, সম্মানী ও বেতন-ভাতা, ধর্মীয় শিক্ষা কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব এবং নিরাপত্তা ও শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। ধর্ম বিষয়ক […]

নিজ অর্থায়নে বিএনপির ৪৭ নেতাকর্মীকে ওমরাহে পাঠালেন বাবর

নেত্রকোনা-৪ আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিজস্ব অর্থায়নে বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতা-কর্মী পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন। ওমরাহ শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা […]

বায়তুল মোকাররমে আজ থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৫টায়। এর আগে নির্ধারিত সূচি অনুযায়ী গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে উদ্বোধন অনুষ্ঠানের সময় পরিবর্তন […]

মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে নারীদের জন্য নির্ধারিত স্থান

মদিনার সব মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান চালুর অনুমোদন দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ সিদ্ধান্তের অনুমোদন দেন। নতুন ব্যবস্থার আওতায় মদিনার মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা রাখা হবে। ঐতিহাসিক মসজিদের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার বড় ও সাধারণ মসজিদও এই উদ্যোগের অন্তর্ভুক্ত […]

বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ৫০ হাজার টাকা উপহার দিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালীর বাউফলের কৃতী সন্তান ও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে হাফেজ জাকারিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) দেওয়ার পাশাপাশি নগদ ৫০ […]

বাসের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর, আহত ৩

সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে বাসের ধাক্কায় নুসরাত জাহান তাসনিম (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসরাত জাহান তাসনিম ঢাকার যাত্রাবাড়ী থানার ধলাইপাড় এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি […]

ঈদে মিলাদুন্নবীর (স.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী ‘সিরাতুন্নবী (স.) অনুষ্ঠানমালা’। এ অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব সাহানে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন […]

পবিত্র আখেরি চাহার সোম্বা আজ

পবিত্র আখেরি চাহার সোম্বা আজ বুধবার। হিজরি ২৩ সনের সফর মাসের শেষ বুধবারকে মুসলিম সমাজে বিশেষ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালন করা হয়। প্রচলিত বর্ণনা অনুযায়ী, এ দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) দীর্ঘ অসুস্থতার পর কিছুটা সুস্থতা অনুভব করেছিলেন। ‘আখেরি চাহার সোম্বা’ ফারসি শব্দগুচ্ছ, যার অর্থ শেষ বুধবার। দিনটি উপলক্ষে অনেক মুসলমান নফল ইবাদত, দোয়া […]

১৮ দিন পর খুলল শাহজালালের মাজারের দানবাক্স, মিলল চার বস্তা টাকা; চলছে গণনা

১৮ দিন পর আবারও খোলা হয়েছে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স। শনিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাজারের তিনটি দানবাক্স ও একটি ডেগ খোলা হয়। সেখান থেকে চার বস্তা টাকা পাওয়া গেছে। সকাল ১১টা থেকে শুরু হওয়া টাকা গণনার কাজ সন্ধ্যা পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টাকা গণনার কাজে মাজার কমিটির সদস্য, […]