খাটের নিচে অর্ধ লক্ষাধিক টাকার মদ, দুর্গাপুরে আটক ১

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় চলমান পুলিশের মাদকবিরোধী অভিযানে এবার খাটের নিচ থেকে পাওয়া গেল অর্ধ লক্ষাধিক টাকার বিদেশী মদ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে চকলেঙ্গুরা গ্রামে অভিযানকালে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি নয়ন মিয়াকে (৩২) আটক করে পুলিশ। সে দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, […]

জুয়ার আসরে যুবদল নেতা, ফায়ার সার্ভিস-বিজিবি সদস্য, হাতেনাতে আটক

জুয়ার আসরে এবার পুলিশের হাতে ধরা পড়লো যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্য। পুলিশের গোপন অভিযানে এসময় মোট আটজনকে আটক করা হয়৷ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকায় একটি ঘরে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করে […]

ঈশ্বরগঞ্জে এক মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মিজানুর রহমান (৩১) নামে এক মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমনের নির্দেশনায় […]

ময়মনসিংহ নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় ভালো কাজের স্বীকৃতি, পুরস্কৃত ওসি ডিবি মোঃ মাহবুবুল হক

ময়মনসিংহ প্রতিনিধি:আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুল হককে পুরস্কার প্রদান করা হয়েছে। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ভালো কাজের স্বীকৃতি হিসেবে ওসি মোঃ মাহবুবুল হকের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম ও […]

টেকনাফ হ্নীলায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, দুই আসামি আটক

কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ১৪ লাখ পিস ইয়াবাসহ দুই আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হ্নীলা বিওপির সুইচ গেট সংলগ্ন এলাকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। ৬৪ বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের […]

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক, যুবকের এক বছরের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ শরিফুল ইসলাম (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ধামদী এলাকার সিদ্দিক মিয়া পুরাতন রাইস মিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম ওই […]

দুর্গাপুরে মাদকের আখড়ায় পরিণত হওয়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পাড়ে সরকারি খাসজমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দখল করে বিভিন্ন অসাধু চক্র অপরাধ ও মাদকের আখড়ায় পরিণত করেছিলো। এবার এসব স্থাপনা গুঁড়িয়ে দিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনেছে প্রশাসন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। ফলে জনমনে স্বস্তি এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গাপুর পৌর এলাকার […]

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার আপিলের রায় যেকোনো দিন

আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি শেষ হয়েছে। মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন আপিল বিভাগ। ফলে যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা হতে পারে। সোমবার (৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম […]

পুরুষ হওয়ার প্রক্রিয়ায় অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নারী থেকে পুরুষ হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করানোর কয়েক ঘণ্টা পর রোজি আক্তার লিজা (৩১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে অস্ত্রোপচার হওয়ার পর রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। লিজা বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু […]

ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার-৩

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ যুবক মো. রাশিদুল ইসলাম (১৯)-এর মাথার খুলিসহ শরীরের বিভিন্ন হাড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃরা হলেন- ফুলপুর উপজেলার কুকাইল ১ম খণ্ড এলাকার রিয়াজ উদ্দিন ও হাসিনা খাতুনের ছেলে জসিম উদ্দিন (২৪), ছাবেদ আলী ওরফে মিঠু এর ছেলে রফিক ওরফে রফিদ (২৮) এবং […]