সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড, ব্রাহ্মণবাড়িয়ায় পরিবারে শোকের মাতম

সৌদি আরবে বাংলাদেশি নাগরিক নজরুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকরের খবরে শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরামপুর গ্রামের একটি পরিবার। ছেলের মৃত্যুর খবর আগে থেকে না জানায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর বাবা-মা। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারানোর শোকের পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকরের আগে আইনি সহায়তা ও কনস্যুলার যোগাযোগের সুযোগ ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বজনেরা। গত ১৪ […]

‘পাপের লাশ চাই না’ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন এমপি রতন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নিয়ে ‘পাপের লাশ বাংলাদেশে আনতে চাই না’ মন্তব্য করার জন্য দুঃখ প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন। নিজের বক্তব্য প্রত্যাহার করে তিনি নিহতদের স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের কাছে ক্ষমা চেয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া […]

আমরা সন্ত্রাসী নই, বরং সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি দাবি করেন, ইরান কোনো সন্ত্রাসী রাষ্ট্র নয়; বরং দেশটি নিজেই সন্ত্রাসবাদের শিকার। এর আগে জাতিসংঘের মঞ্চে ট্রাম্প ইরানকে ‘সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক’ হিসেবে উল্লেখ করেন। এর প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান বলেন, পারস্পরিক সম্মান […]

সৌদি আরবের নিরাপত্তায় যেকোনো পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত পাকিস্তান

সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে ‘যে কোনো পর্যায়’ পর্যন্ত যেতে প্রস্তুত পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র জানিয়েছেন, সৌদি আরবের নিরাপত্তার বিষয়ে ইসলামাবাদের প্রতিশ্রুতি পুরোপুরি শর্তহীন। মক্কা ও মদিনার নিরাপত্তাও এই অঙ্গীকারের আওতায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ […]

জেদ্দায় ক্ষেপণাস্ত্র আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ক্ষেপণাস্ত্র আতঙ্কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে সৌরভ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের স্বজনেরা। নিহত সৌরভ ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমিরুল ইসলাম ও রেনু বেগম দম্পতির একমাত্র ছেলে। তিনি জেদ্দায় আলসাইম […]

ভেনিসে হামলার ঘটনায় মামলা করলেন অভিনেত্রী বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভেনিসের পিয়াচ্ছা লে রোমা পুলিশ স্টেশনে গিয়ে তিনি মামলাটি দায়ের করেন। মামলা করার সময় প্রায় তিন ঘণ্টা থানায় অবস্থান করেন অভিনেত্রী। জানা গেছে, ঘটনার ভিডিওচিত্রে যাদের দেখা গেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। মামলা দায়েরের সময় ইতালিতে […]

১৫ থেকে ৪০ মিনিটে লাগেজ সরবরাহ না হলে জরিমানা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ফ্লাইট অবতরণের পর ১৫ থেকে ৪০ মিনিটের মধ্যে যাত্রীদের লাগেজ সরবরাহ নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজের কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের জরিমানা করতে পারবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তৃতীয় টার্মিনাল ভবন পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও […]

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ১৩ প্রবাসীর মরদেহ দেশে আনতে লাগতে পারে আরও কয়েক দিন

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ১৩ প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। আগুনে নিহতদের পাসপোর্ট ও অন্যান্য পরিচয়পত্র পুড়ে যাওয়ায় পরিচয় নিশ্চিত করতে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমেও পরিচয় শনাক্ত করা হবে। এ ছাড়া সৌদি পুলিশের তদন্ত, ডেথ সার্টিফিকেট এবং মরদেহ […]

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৫০ বাংলাদেশি নারী-পুরুষ

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশি ৫০ নারী ও পুরুষ। রবিবার (৫ জুলাই) রাত সাড়ে নয়টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন। এ সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেরত আসাদের মধ্যে ৪৪ জন […]

লাইফ জ্যাকেট ছাড়া সাঁতরে পরিবার বাঁচাল ১৩ বছরের কিশোর

পশ্চিম অস্ট্রেলিয়ায় মাত্র ১৩ বছর বয়সী এক কিশোরের সাহসিকতার কাহিনী সবাইকে অবাক করেছে। জিওগ্রাফ বে এলাকার সমুদ্রে প্যাডলবোর্ড এবং কায়াকিং করার সময় হঠাৎ শক্তিশালী বাতাসের মুখে তার পরিবার বিপদে পড়ে। পরিবারে ছিলেন তার ৪৭ বছর বয়সী মা ১২ বছরের ভাই এবং ৮ বছরের বোন। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকায় কিশোরটি তীরে পৌঁছে সাহায্য আনার সিদ্ধান্ত […]