সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি ও ভারতীয় চার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারের পর তাদের আটক রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সৌদি আরবের জননিরাপত্তা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে দান করতে ইচ্ছুক ব্যক্তিদের অনুমোদিত ও সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর ফলে প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে বিভাগটি।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেশজুড়ে ভিক্ষাবৃত্তি বন্ধে পরিচালিত চলমান অভিযানের অংশ হিসেবে ওই চার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।