আক্তারুজ্জামান বাচ্চু সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত

ময়মনসিংহ-১০ (গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুকে জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। তার এ নিয়োগে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয় জনগণ মনে করছেন, গুরুত্বপূর্ণ এই সংসদীয় কমিটিতে দায়িত্ব পাওয়ায় এলাকার উন্নয়ন ও জনস্বার্থ […]
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের জিয়া উদ্যানে তাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই জিয়া […]
ময়মনসিংহে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি: ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় নজরুল সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার (৩১ আগস্ট) সারাদেশের সঙ্গে একযোগে উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। […]
শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

প্রতিবেদক ||এম.এ মান্নান: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র্যাম্পে ওঠার সময় বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ দুর্ঘটনার কবলে পড়ে। এতে বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন- […]
দুর্গাপুরে নজরুল স্মরণ অনুষ্ঠান : নজরুলের দেশপ্রেম, মানবিকতা এবং অসাম্প্রদায়িক চেতনা ধারণের আহ্বান

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কথা, কবিতা ও সংগীতের মধ্য দিয়ে স্মরণ করা হলো বাংলাদেশের জাতীয় ও কালোত্তীর্ণ কবি কাজী নজরুল ইসলামকে। উপজেলার বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে অবস্থিত নজরুল অধ্যয়ন কেন্দ্র রবিবার এই আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। এতে সভাপতিত্ব করেন জলসিঁড়ি পাঠকেন্দ্রের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা। […]
এসএসসি ফেল শিক্ষার্থীদের ব্যবসায় সহায়তা দেওয়ার পরিকল্পনা সরকারের

এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ নীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রচলিত শিক্ষাব্যবস্থায় যারা এগিয়ে যেতে পারবে না, তাদের ঝরে পড়া ঠেকাতে বিকল্প শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা করা হচ্ছে। প্রয়োজনে এসব শিক্ষার্থীকে ব্যবসা বা নিজস্ব উদ্যোগ শুরু করতে আর্থিক সহায়তা দেওয়ার কথাও বিবেচনা করছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং […]
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে তিনি রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। সেখানেই চিরনিদ্রায় শায়িত আছেন বাংলা সাহিত্যের এই অনন্য প্রতিভা। কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি […]
ঢাকায় ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ আগস্ট) ভোরে সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ভুটানের রাজার বিশেষ বিমান ঢাকায় যাত্রাবিরতি করে। বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই […]
লক্ষ্মীপুরে তীব্র গ্যাস সংকট, চুলায় আগুন নেই—সিএনজি পাম্পেও দীর্ঘ লাইন

লক্ষ্মীপুরে টানা এক মাস ধরে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। কোথাও গ্যাস সরবরাহ একেবারেই নেই, আবার কোথাও সরবরাহ থাকলেও চাপ এত কম যে চুলা জ্বালিয়ে রান্না করা কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে গ্যাসচালিত অটোরিকশাগুলোও জ্বালানি সংকটে ঘণ্টার পর ঘণ্টা সিএনজি স্টেশনে অপেক্ষা করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর শহরের শিশু […]
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কাজ করছে ঢাকা-দিল্লি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে। দুই দেশের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও আলোচনায় অগ্রগতি হওয়ার পর উপযুক্ত সময়ে সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, এ ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজ দপ্তরে এসে সোমবার সকালে […]