মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি দেখতে কক্সবাজার সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার বেলা ১২টার দিকে ১১সদস্যের প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের উদ্দেশে রওনা হয়। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও রয়েছেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের […]

দুর্গাপুরে গোয়ালঘরে মিলল ৭৪০ বোতল ফেনসিডিল, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মাদক কারবারির গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধারের ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার বাগিচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে বাবা-মেয়েকে আটক করা হয়। এসময় ৭৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, স্থানীয় শফিকুল ইসলাম (৫৬) ও তার মেয়ে নাজমুন নাহার খানম তামান্না (২৩)। […]

উখিয়ার হলদিয়াপালংয়ে মাদক কারবারি নিয়ে যুবদলের কমিটি; সমালোচনা ও বিতর্ক

বিশেষ প্রতিবেদক :কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের কমিটি নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা ও বিতর্ক। অভিযোগ উঠেছে, সদ্য ঘোষিত সাত সদস্যের কমিটিতে সভাপতিসহ একাধিক মাদক মামলার আসামি রয়েছেন। অভিযোগ মতে, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিনের নির্দেশক্রমে উখিয়া উপজেলা কমিটির আহ্বায়ক এম সাইফুর রহমান সিকদার ও সদস্য সচিব খাইরুল […]

রামুতে পিকআপে তল্লাশি: বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের রামুতে পুলিশি চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টার পর তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ এক পিকআপ চালককে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। একই সাথে অস্ত্র বহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ গাড়ি ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ​বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বেলা পৌনে ১২টার দিকে রামু […]

গেজেটভূক্ত ভূমিতে দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, গনমিছিল।

ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ জেলার নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার গেজেটভুক্ত সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় উপজেলা প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। । কর্মসূচিতে অংশ নেওয়া কয়েক হাজার মানুষ সরকারের গেজেট অনুযায়ী দ্রুত উপজেলা সদর দপ্তর নির্মাণের দাবি জানান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টায় দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রাণকেন্দ্র কান্দিপাড়া-সংলগ্ন নয়াবাড়ি মৌজায় এ মানববন্ধন […]

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় টেকনিক্যাল কলেজের শিক্ষকের মৃত্যু

জেলা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁ শহরে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের চাপায় আ. ত. ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আ. ত. ম ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা […]

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ১৮

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গে আক্রান্ত তিন মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৮ শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৯০ শিশু। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। হাসপাতাল সূত্র […]

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ: এসপি মাসুদ আলম

মহানগর (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে অস্ত্র মামলায় আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা বিচারাধীন রয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ […]

কক্সবাজারের রামুতে বন্দুকসহ ৬ দেশীয় অস্ত্র উদ্ধার

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে তিনটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও তিনটি ধারালো অস্ত্র (দা) উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক। তিনি জানান, গোপন সংবাদের […]

নিখোঁজ সংবাদ: গফরগাঁওয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদের সন্ধান চায় পরিবার

ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম খানের প্রথম সন্তান, গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাজিদুল হক (সাদ) গত ২৯ জুলাই ২০২৬ (বুধবার) থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সাদের […]