রাতের খাবারের মাঝেই ডেকে নিয়ে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রাম নগরের খুলশীতে মো. হৃদয় (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই কলোনির বাসিন্দা। পরিবারের সদস্যদের বরাত দিয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, রাতে পরিবারের সঙ্গে খাবার খাচ্ছিল হৃদয়। এ সময় এক যুবক তাকে ডেকে বাইরে […]

মিরপুরে ফুটপাত উচ্ছেদে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার। জানা গেছে, উচ্ছেদ অভিযান চলার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র […]

খড় দিয়ে ঢেকে রাখা মরদেহ টেনে বের করল শিয়াল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সড়কের পাশে খড় ও ঘাস দিয়ে ঢেকে রাখা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির শরীরের বিভিন্ন অংশ শিয়ালের কামড়ে ক্ষতবিক্ষত হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি দুই থেকে তিন দিন আগের। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকার একটি সড়কের পাশ থেকে […]

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৬

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক পুরুষ, তিন নারী ও দুই শিশুসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের রায়পুর এলাকায় সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করা হয়। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, সীমান্ত পিলার ৬০/১-আর থেকে আনুমানিক ৫০ […]

যশোরের শার্শা সীমান্তে ৩ কেজি ৪৩৮ গ্রাম স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

আহম্মদ আলী শাহিন || স্টাফ রিপোর্টার || বেনাপোল যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (৪১) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে […]

চাঁপাইনবাবগঞ্জে একসঙ্গে ২৫ ককটেল বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো গ্রাম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে একটি বাড়ির মাটির নিচে পুঁতে রাখা প্রায় ২৫ থেকে ৩০টি ককটেল একযোগে বিস্ফোরিত হয়েছে। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে ঘরের দেয়াল ধসে পড়ার পাশাপাশি চালের টিন উড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া […]

আদাবরে বাড়ি দখলের চেষ্টা, পুলিশের সঙ্গে গোলাগুলিতে গুলিবিদ্ধ ২

রাজধানীর আদাবরে বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিদের ধরতে পুলিশের অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন রাজিব হাওলাদার (৩০) ও সাগর ওরফে ছোট বিগার (২৪)। তাদের পায়ে গুলি লাগে। পরে দুজনকে চিকিৎসার জন্য […]

রামুতে তরুণের মৃত্যুর জেরে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী, পুলিশি তৎপরতা বৃদ্ধি

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুলের পশ্চিম মেরংলোয়া এলাকার মুফিজুর রহমান বাবু (২০) নামের এক তরুণের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্বজন ও স্থানীয়দের দাবি, বাবুকে পরিকল্পিতভাবে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। নিহত বাবু পশ্চিম মেরংলোয়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি চট্টগ্রামে বোনের বাসায় থেকে কাজকর্ম করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, […]

এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার ২৭ বছর পর গ্রেপ্তার

খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী এবং একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু। এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জয়নাল […]

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, আটক ৩

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ও রোববার সকালে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। একই সঙ্গে সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি এবং চাঁদাবাজিরও কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা। ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল […]