ময়মনসিংহে গ্যাস সংকটে ২০ শিল্পকারখানায় ছুটি ঘোষণা

তীব্র গ্যাস সংকটের কারণে ময়মনসিংহের ২০টি শিল্পকারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর বিকেলে তাদের ছুটি দেওয়া হয়। শিল্প পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার মো. আনছার উদ্দিন বলেন, সকাল থেকে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে। গ্যাসের অভাবে শ্রমিকরা কারখানায় এলেও ২০টি কারখানার শ্রমিকদের দুপুরের […]

উখিয়া উপজেলা ফুলের দোকান ও ইভেন্ট ম্যানেজমেন্ট মালিক সমিতির বার্ষিক মিলনমেলা ও প্রীতিভোজ সম্পন্ন

গত ১১ই আগস্ট বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে উখিয়া উপজেলা ফুলের দোকান ও ইভেন্ট ম্যানেজমেন্ট মালিক সমিতির বার্ষিক মিলনমেলা ও প্রীতিভোজ স্থানীয় ৭১ কনভেনশন হলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ​উক্ত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুলের দোকান ও ইভেন্ট ম্যানেজমেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত […]

ঈশ্বরগঞ্জে ক্যাশলেস বাংলাদেশ গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা

দেশে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) পূবালী ব্যাংক পিএলসি, ঈশ্বরগঞ্জ শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক আবু জাফর মুহাম্মদ মাহমুদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির […]

আলু বিক্রিতে বস্তাপ্রতি ৪৯০ টাকা লোকসান, অর্ধেকে নেমেছে বিক্রি

মৌসুমের শুরুতে ভালো দামের আশায় হিমাগারে আলু সংরক্ষণ করেছিলেন জয়পুরহাটের কৃষক ও ব্যবসায়ীরা। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও দাম বাড়ার পরিবর্তে আরও কমেছে। ফলে বিগত বছরের তুলনায় এবার হিমাগার থেকে আলু বিক্রির হার অর্ধেকে নেমে এসেছে। এতে মূলধন ও হিমাগার ভাড়া তোলাই কঠিন হয়ে পড়েছে। বরং প্রতি বস্তা আলু বিক্রিতে গড়ে ৪৯০ টাকা পর্যন্ত লোকসান […]

এলএনজি সরবরাহ কমায় দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, চাপে শিল্প-বিদ্যুৎ ও আবাসিক খাত

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় সারা দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এ সংকটে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন, সিএনজি পরিবহন এবং আবাসিক গ্রাহক সব খাতেই ভোগান্তি বেড়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকায় রান্নার চুলা জ্বলছে না, আর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে […]

বর্ষার বাজারে আগুন, শতকের ঘরে সবজি- কাঁচামরিচ ৪০০ টাকা, ডিমের ডজন ১৪৫

ঢাকা: টানা বর্ষণ ও দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ কমে যাওয়ার অজুহাতে গত দুই সপ্তাহে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে দু-একটি সবজি ছাড়া অধিকাংশ সবজির দাম এখন কেজিতে ১০০ টাকার ঘরে পৌঁছেছে। স্বস্তি দিচ্ছে কেবল পেঁপে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। বাজারভেদে প্রতি […]

দাম বাড়ায় রাজশাহীতে ফিরছে ‘সোনালি আঁশের’ সুদিন, বাড়ছে পাট চাষে কৃষকের আগ্রহ

রাজশাহী প্রতিনিধি: একসময় ন্যায্যমূল্য না পাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং পাটকল বন্ধ হয়ে যাওয়ার কারণে ‘সোনালি আঁশ’খ্যাত পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন অনেক কৃষক। তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলাতে শুরু করেছে। বিশ্ববাজারে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বৃদ্ধি, প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার এবং চলতি মৌসুমে পাটের ভালো দাম সব মিলিয়ে রাজশাহীতে আবারও বাড়ছে […]

কক্সবাজারের এলএনজি টার্মিনাল বন্ধ, জুলাইজুড়ে কাটছে না গ্যাস সংকট; ঘাটতি বেড়েছে প্রায় ৪৫ শতাংশ

কক্সবাজার || মহেশখালী|| প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে অগ্নিকাণ্ডের পর সৃষ্ট গ্যাস সংকট চলতি মাসেও কাটছে না। সংশ্লিষ্টরা জানিয়েছেন, টার্মিনালটির মেরামত কাজ শুরু হলেও জুলাইয়ের মধ্যে এটি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা নেই। ফলে দেশের গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি অব্যাহত থাকবে। গত মঙ্গলবার টার্মিনালটিতে আগুন লাগার পর জাতীয় গ্রিডে প্রতিদিন […]

চা খাতকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতির সুপারিশ, সংস্কারে ৫৯ দফা প্রস্তাব টাস্কফোর্সের

ঢাকা: দেশের চা খাতকে শিল্পের পরিবর্তে কৃষি খাত হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছে সরকারের গঠিত উচ্চপর্যায়ের বিশেষ টাস্কফোর্স। একই সঙ্গে ভ্যাট ও কর কমানো, স্বল্পসুদে কৃষিঋণের সুবিধা, বিশেষ সহায়তা তহবিল গঠন, রপ্তানি সম্প্রসারণ, পুনঃরোপণ কর্মসূচি এবং শ্রমিক কল্যাণ নিশ্চিতসহ খাতটির উন্নয়নে একগুচ্ছ সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান চা […]

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

ঢাকা : সব ধরনের বাধা অতিক্রম করে বাংলাদেশকে উন্নয়ন ও প্রযুক্তির পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার একটি স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে এবং সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে বিবেচনা করছে। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে নভো থিয়েটারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম […]