খাটের নিচে অর্ধ লক্ষাধিক টাকার মদ, দুর্গাপুরে আটক ১

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় চলমান পুলিশের মাদকবিরোধী অভিযানে এবার খাটের নিচ থেকে পাওয়া গেল অর্ধ লক্ষাধিক টাকার বিদেশী মদ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে চকলেঙ্গুরা গ্রামে অভিযানকালে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি নয়ন মিয়াকে (৩২) আটক করে পুলিশ। সে দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, […]

ফুলপুর পৌরসভার সেরা হোল্ডিং করদাতাদের সম্মাননা প্রদান

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরে করদাতা ও প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে ” সেরা করদাতা সম্মাননা ” প্রদান করে করা হয়েছে। তিন ক্যাটাগরিতে বকেয়াসহ সর্বোচ্চ হোল্ডিং ট্যাক্স পরিশোধকারী, সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। পৌরসভার উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় […]

ময়মনসিংহ নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় ভালো কাজের স্বীকৃতি, পুরস্কৃত ওসি ডিবি মোঃ মাহবুবুল হক

ময়মনসিংহ প্রতিনিধি:আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুল হককে পুরস্কার প্রদান করা হয়েছে। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ভালো কাজের স্বীকৃতি হিসেবে ওসি মোঃ মাহবুবুল হকের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম ও […]

তেঁতুলিয়া নদীতে সাড়ে ৩ কিলোমিটারের সেতু বদলে দিতে পারে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতি

ভোলা ও পটুয়াখালীর বাউফলের মাঝ দিয়ে প্রবাহিত তেঁতুলিয়া নদীর ওপর মাত্র সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা গেলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ভোলার ভেলুমিয়া থেকে বাউফলের ধূলিয়া পর্যন্ত প্রস্তাবিত এ সেতু নির্মিত হলে ভোলা-বরিশাল সরাসরি সড়ক যোগাযোগের পাশাপাশি পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের অন্যান্য জেলার সঙ্গেও নতুন সড়ক সংযোগ তৈরির সম্ভাবনা […]

টেকনাফ হ্নীলায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, দুই আসামি আটক

কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ১৪ লাখ পিস ইয়াবাসহ দুই আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হ্নীলা বিওপির সুইচ গেট সংলগ্ন এলাকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। ৬৪ বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের […]

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক, যুবকের এক বছরের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ শরিফুল ইসলাম (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ধামদী এলাকার সিদ্দিক মিয়া পুরাতন রাইস মিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম ওই […]

প্রেমের টানে রূপগঞ্জে চীনা যুবক, বিয়েতে সম্মতি পরিবারের

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাত্র এক মাসের মধ্যেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন চীনের ২৯ বছর বয়সী যুবক হুয়াং ঝিলিন ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের তরুণী সুমাইয়া বেগম। সেই সম্পর্ককে পরিণতি দেওয়ার আশায় চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন হুয়াং ঝিলিন। হুয়াং ঝিলিন চীনের জিয়াংশি প্রদেশের বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটের মাধ্যমে তাঁর পরিচয় হয় রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার খাপাড়া এলাকার শরিফ […]

নতুন দায়িত্ব পেলেন এনসিপি নেত্রী মাহমুদা মিতু

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে মাহমুদা মিতু বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে স্বাস্থ্য […]

ভেনিসে হামলার ঘটনায় মামলা করলেন অভিনেত্রী বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভেনিসের পিয়াচ্ছা লে রোমা পুলিশ স্টেশনে গিয়ে তিনি মামলাটি দায়ের করেন। মামলা করার সময় প্রায় তিন ঘণ্টা থানায় অবস্থান করেন অভিনেত্রী। জানা গেছে, ঘটনার ভিডিওচিত্রে যাদের দেখা গেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। মামলা দায়েরের সময় ইতালিতে […]

ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী করতে অভিন্ন নদীগুলোর পানিবণ্টনসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট […]