ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, ১২ সেপ্টেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হতে যাচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনা করে কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে […]

অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে: সড়কমন্ত্রী

অটোরিকশা নিয়ন্ত্রণে একবারে কঠোর পদক্ষেপ না নিয়ে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, অটোরিকশার সঙ্গে বহু মানুষের জীবন-জীবিকা জড়িয়ে থাকায় বিদ্যমান সমস্যার সমাধানের পাশাপাশি তাদের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন […]

১৫ থেকে ৪০ মিনিটে লাগেজ সরবরাহ না হলে জরিমানা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ফ্লাইট অবতরণের পর ১৫ থেকে ৪০ মিনিটের মধ্যে যাত্রীদের লাগেজ সরবরাহ নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজের কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের জরিমানা করতে পারবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তৃতীয় টার্মিনাল ভবন পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও […]

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার আপিলের রায় যেকোনো দিন

আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি শেষ হয়েছে। মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন আপিল বিভাগ। ফলে যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা হতে পারে। সোমবার (৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম […]

পুরুষ হওয়ার প্রক্রিয়ায় অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নারী থেকে পুরুষ হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করানোর কয়েক ঘণ্টা পর রোজি আক্তার লিজা (৩১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে অস্ত্রোপচার হওয়ার পর রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। লিজা বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু […]

ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার-৩

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ যুবক মো. রাশিদুল ইসলাম (১৯)-এর মাথার খুলিসহ শরীরের বিভিন্ন হাড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃরা হলেন- ফুলপুর উপজেলার কুকাইল ১ম খণ্ড এলাকার রিয়াজ উদ্দিন ও হাসিনা খাতুনের ছেলে জসিম উদ্দিন (২৪), ছাবেদ আলী ওরফে মিঠু এর ছেলে রফিক ওরফে রফিদ (২৮) এবং […]

বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাস্টমস কর্মকর্তার

কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মিরসরাইয়ের কাস্টমস কর্মকর্তা আবদুল আলীম (৩৬)। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামমুখী লেনের ফেনীর লালপোল এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল আলীম মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকার আবদুল কাদেরের ছেলে। তিনি সিলেটের মৌলভীবাজার কাস্টমস অফিসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও […]

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘শুটার আরমান’ গ্রেপ্তার, অস্ত্র-গুলিও উদ্ধার

খুলনা মহানগরী ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে ‘আরমান বাহিনী’র প্রধান আরমান হোসেন দীপু ওরফে শুটার আরমান ওরফে আরমিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সোমবার খুলনায় র‌্যাব-৬-এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার রাতে […]

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় তিনজনকে শোকজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় আসামিদের কেক কাটার ঘটনার বিষয়ে তিনজনকে শোকজ করেছে ট্রাইব্যুনাল প্রশাসন। সোমবার (৭ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, সম্প্রতি আসামিদের জন্য নির্ধারিত নিয়মের বাইরে অতিরিক্ত খাবার সরবরাহ এবং হাজতখানার ভেতরে কেক কাটার ঘটনায় সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের এ বিষয়ে জবাব […]

ময়মনসিংহে ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর সংখ্যা-ভয়াবহ রুপ নিচ্ছে ডেঙ্গু

ময়মনসিংহ অফিস : ময়মনসিংহে ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর সংখ্যা।সোমবারও এক ডেঙ্গু রোগির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে ১৩ জন ডেঙ্গু রোগ নিয়ে চিকিৎসা অবস্থায় মারা গেছেন। ময়মনসিংহে এখন ডেঙ্গুর ভয়াবহ রুপ নিয়েছে। দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগির সংখ্যাও । ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৪৩ জন […]