🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

জাতীয়তাবাদী যুবদলের ময়মনসিংহ মহানগর এবং ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটির তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটি অনুযায়ী, ময়মনসিংহ মহানগর যুবদলের ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে জোবায়ের হোসেন শাকিলকে সভাপতি এবং মিনহাজুল ইসলাম রাসুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকত জাহান কোয়েল এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে আবু সাইদ ফারহানকে সভাপতি এবং নাইমুল করিম লুইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি গোলাম মোশাওয়ার, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ইসলাম রাসেল এবং সাংগঠনিক সম্পাদক মুনতাসির মুন।

অন্যদিকে, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সুজাউদ্দৌলা সুজাকে সভাপতি এবং জাহাঙ্গীর হোসেন পাপ্পুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহসভাপতি রবিউল কবীর বিপ্লব, সহসভাপতি আমিনুল ইসলাম মিন্টু, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নিহাদ সালমান ডুনন এবং সাংগঠনিক সম্পাদক রায়হান শরীফ হুলুদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ঘোষিত এসব কমিটির অনুমোদন দিয়েছেন। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে প্রতিটি শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ