চকরিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ কোরআনের হাফেজ দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত দুজনই পবিত্র কোরআনের হাফেজ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ১৫ ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়। আগুনে বসতঘরের আসবাবপত্রসহ পরিবারের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। নিহত দুই ভাই হলো ওমর ফারুক (১৭) ও মোহাম্মদ আবদুল্লাহ (১৬)। তারা […]
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এমপি পদ ছাড়লেন ওসমান ফারুক

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান তিনি। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে […]
প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক দীর্ঘ প্রতীক্ষা, নানা প্রতিকূলতা ও ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার পর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ। পরীক্ষামূলকভাবে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে কয়েক ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নিয়ে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় […]
৩৪ ঘণ্টা ধরে মর্গে মেহেদীর মরদেহ, নিতে আসেননি পরিবারের কেউ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার পর গণপিটুনিতে নিহত মেহেদী হাসানের (৩১) মরদেহ ৩৪ ঘণ্টা ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে রয়েছে। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত পরিবারের কোনো সদস্য বা স্বজন মরদেহ নিতে আসেননি। স্বজনেরা মরদেহ গ্রহণ না করলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশই দাফনের ব্যবস্থা করবে বলে […]
দুর্গাপুর-কলমাকান্দায় আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার অপার সম্ভাবনা

নেত্রকোণার দুই সীমান্ত উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার অপার সম্ভাবনা তৈরি হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ইতোমধ্যে এখানকার পর্যটন বিকাশে উদ্যোগ গ্রহণ করেছেন৷ এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের পর্যটন বিকাশ ও উন্নয়ন পরিকল্পনা এই অঞ্চলে বাস্তবায়ন করতে বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেছেন […]
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের যাত্রা শুরু

প্রতিটি ট্রেনে আসন ৩৩৪টি, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নিজস্ব প্রতিবেদক যাত্রীদের যাতায়াত আরও সহজ ও রেলসেবা গতিশীল করতে চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নতুন এ ট্রেন চলাচলের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন চালু […]
ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ জাতীয়তাবাদী যুবদলের ময়মনসিংহ মহানগর এবং ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটির তথ্য জানানো হয়। ঘোষিত কমিটি অনুযায়ী, ময়মনসিংহ মহানগর […]
ভালুকা-ত্রিশাল শিল্পাঞ্চলে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে এসব এলাকায় দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন। মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে পাঠানো তথ্য অনুযায়ী, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো […]
ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের ১২১ সদস্যের কমিটি অনুমোদন

সভাপতি অ্যাডভোকেট খন্দকার বদরুল আলম, সাধারণ সম্পাদক সাংবাদিক মতিউর রহমান মতি নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার ১২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট মো. খন্দকার বদরুল আলমকে সভাপতি এবং সাংবাদিক মতিউর রহমান মতিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার […]