🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের ১২১ সদস্যের কমিটি অনুমোদন

ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের ১২১ সদস্যের কমিটি অনুমোদন

সভাপতি অ্যাডভোকেট খন্দকার বদরুল আলম, সাধারণ সম্পাদক সাংবাদিক মতিউর রহমান মতি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার ১২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট মো. খন্দকার বদরুল আলমকে সভাপতি এবং সাংবাদিক মতিউর রহমান মতিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় মতিঝিল কার্যালয় থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার নির্দেশনা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দলীয় মুখপাত্র নাফিস মাহমুদের সুপারিশক্রমে কমিটিটি অনুমোদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেল।

এছাড়াও নবগঠিত কমিটিতে মুক্তাগাছা উপজেলা থেকে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন । তাঁদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি পদে মো. আসাদুজ্জামান সুজন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আনোয়ারুল আজিম সেলিম,যুগ্ম সাধারণ সম্পাদক পদে অধ্যাপক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আশরাফ আলী এবং শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মো. নাজমুল হাসান। কমিটিতে তাঁদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে মুক্তাগাছা উপজেলার নেতাদের সাংগঠনিক প্রতিনিধিত্ব আরও দৃশ্যমান হয়েছে।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মতিউর রহমান মতি বেঙ্গল প্রতিদিনকে বলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। পেশাজীবীদের ঐক্যবদ্ধ করা, দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী সংগঠনকে এগিয়ে নেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।

কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নবগঠিত ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটি আগামী দিনে জেলায় পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে ভূমিকা রাখবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে নতুন কমিটির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রত্যাশা তাঁদের।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ