🏠︎ » বাংলাদেশ » অপরাধ » বিএনপির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে সালমান মুক্তাদিরকে আহ্বান সোহেল তাজের

বিএনপির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে সালমান মুক্তাদিরকে আহ্বান সোহেল তাজের

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ফটোকার্ডসহ দেওয়া এক পোস্টে সোহেল তাজ স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে মন্তব্য করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ঘটনার চার দিন পেরিয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে নতুন কিছু তথ্য সামনে এসেছে। জানা গেছে, স্টুডিও ভাঙচুরের পেছনে জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি রয়েছে।

তবে ঘটনার নেপথ্যে যে কারণই থাকুক না কেন, তিনি ভাঙচুরের ঘটনার আগের অবস্থান থেকে সরে যাননি। এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।

একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে সালমান মুক্তাদিরের করা অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানান সোহেল তাজ।

তিনি বলেন, বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের বিরুদ্ধে সালমান মুক্তাদির যে ঢালাও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন, তা প্রত্যাহার করে নেওয়াই তাঁর জন্য উচিত হবে বলে তিনি মনে করেন।

সোহেল তাজের ভাষ্য, স্টুডিও ভাঙচুরের ঘটনাটি যে কারণেই ঘটে থাকুক, প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ