🏠︎ » রাজনীতি » আসন্ন ইউপি নির্বাচন বিরিশিরিতে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান

আসন্ন ইউপি নির্বাচন বিরিশিরিতে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান

বাংলাদেশে আগামী ১৫ই সেপ্টেম্বর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে শুরু হচ্ছে স্থানীয় নির্বাচনের আমেজ। তবে এরই মধ্যে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় স্থানীয় নির্বাচন নিয়ে আলোচনায় সরগরম রাজনৈতিক মহল।

দুর্গাপুর উপজেলায় রয়েছে ৭টি ইউনিয়ন। স্থানীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা। ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীদের একটি উল্লেখযোগ্য অংশ প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। এছাড়া জামায়াত, সিপিবি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলোর প্রার্থীরাও প্রস্তুতি নিচ্ছেন।

দুর্গাপুর উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন বিরিশিরি। এই ইউনিয়নের চেয়ারম্যান পদে যারা প্রার্থী হবেন তারা ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন। প্রার্থীদের প্রস্তুতি ও তৎপরতা ঘিরে এই ইউনিয়নে প্রতিনিয়ত নির্বাচনী আলোচনা বাড়ছে।

বিরিশিরি ইউনিয়নের ভোটার ও জনসাধারণের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এখানকার তিনবারের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান। তিনি বর্তমানে উপজেলা বিএনপির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে ভোটার ও জনসাধারণের সাথে নিজের যোগাযোগ বজায় রাখছেন।

বিরিশিরি ইউনিয়নের জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, আনোয়ার হোসেন খানকে তারা আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তারা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য প্রার্থী।

বিরিশিরি ইউনিয়নের নাগরিকরা বলেন, জনপ্রতিনিধি হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতা, স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ, তাদের সুখে-দু:খে পাশে দাঁড়ানো এবং নানা সামাজিক কাজে সক্রিয় ভূমিকা থাকায় এই ইউনিয়নে আনোয়ার হোসেন খান সবসময়ই আলোচিত নাম। এছাড়া স্থানীয় তরুণদের সুন্দর বিকাশে তার বিভিন্ন উদ্যোগ, মাদকবিরোধী আন্দোলন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ সহ নানামুখী উদ্যোগ নিয়ে তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে জনসাধারণের মাঝে বিচরণ করেন – এমনটাই জানান স্থানীয়রা।

এই ইউনিয়নের বাসিন্দাদের ভাষ্য, আনোয়ার হোসেন খান আবারো জনপ্রতিনিধি নির্বাচিত হলে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আরো জোরালো ভূমিকা রাখতে পারবেন।

স্থানীয়রা বলেন, গ্রাম্য বিরোধ নিষ্পত্তি ও সালিশে তিনি সবসময়ই ন্যায়ের পক্ষে অবস্থান নেন। নিজস্ব রাজনৈতিক গন্ডি ছাড়িয়ে তিনি সকল শ্রেণীর জনগণের কাছে অধিক গ্রহণযোগ্য ব্যক্তি।

এই প্রার্থীর সমর্থকরা বলেন, আগামী দিনে আনোয়ার হোসেন খান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন।

ইউনিয়নের নাগরিকরা বলেন, আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি সাধারণ মানুষের কথা শুনবেন, বিপদে পাশে দাঁড়াবেন এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। আনোয়ার হোসেন খানকে আমরা সেই নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করি। বর্তমানে বিরিশিরি ইউনিয়নে যেসব সমস্যা রয়েছে তা নিরসনে তিনিই সর্বাধিক গ্রহণযোগ্য ব্যক্তি।

বিরিশিরি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে এখানে যেসকল সমস্যা বিদ্যমান তা দূর করতে একজন সৎ,যোগ্য, দক্ষ এবং মানুষের জন্য নিবেদিত প্রার্থীকেই জনসাধারণ নিজেদের জনপ্রতিনিধি হিসেবে চান।

এই ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন তা জানা যাবে নির্বাচনী প্রক্রিয়া শুরুর পর। তবে সম্ভাব্য প্রার্থীরা এখন থেকেই মানুষের সাথে নিবিড় যোগাযোগ চলমান রাখছেন। সকলের প্রত্যাশা একটি সুষ্ঠু,সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে বিরিশিরি ইউনিয়নের ভোটাররা চেয়ারম্যান পদে সর্বাধিক যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন।

মামুন রণবীর, ব্যুরো প্রধান, নেত্রকোণা

আরও পড়ুন

সর্বশেষ