আসন্ন ইউপি নির্বাচন বিরিশিরিতে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান

বাংলাদেশে আগামী ১৫ই সেপ্টেম্বর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে শুরু হচ্ছে স্থানীয় নির্বাচনের আমেজ। তবে এরই মধ্যে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় স্থানীয় নির্বাচন নিয়ে আলোচনায় সরগরম রাজনৈতিক মহল। দুর্গাপুর উপজেলায় রয়েছে ৭টি ইউনিয়ন। স্থানীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা। ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীদের একটি উল্লেখযোগ্য অংশ প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। […]
সৌদি প্রবাসীর বাড়ির রাস্তা বন্ধ করে দিলেন কুয়েত প্রবাসীর স্ত্রী

ময়মনসিংহের মুক্তাগাছায় জমি নিয়ে বিরোধের জেরে সৌদি আরব প্রবাসী আজিজুল ইসলামের বাড়ির যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে কুয়েত প্রবাসী আল আমিনের স্ত্রী নাজমা আক্তারের বিরুদ্ধে। এতে প্রায় দুই বছর ধরে বাড়িতে বসবাস করতে পারছেন না আজিজুল ইসলামের স্ত্রী-সন্তানরা। ভাড়াটিয়াদেরও সরিয়ে নিতে হয়েছে। ফলে কষ্টার্জিত অর্থে নির্মিত তিনতলা বাড়িটি এখন তালাবদ্ধ। উপজেলার দুল্লা ইউনিয়নের […]
মাইনুদ্দীন রাসেল হত্যা মামলায় পলাতক আসামি শাহজাহানকে গ্রেফতার করেছে র্যাব-১৫

কক্সবাজারের রামুর চেইন্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বহুল আলোচিত মাইনুদ্দীন রাসেল (২৬) হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ শাহজাহান (৩১), পিতা-মুরত আলম, গ্রাম-চরপাড়া, চেইন্দা, দক্ষিণ মিঠাছড়ি, থানা-রামু, জেলা-কক্সবাজার-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। প্রাথমিক অনুসন্ধান ও মামলা-সংক্রান্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ০৬ জানুয়ারি ২০১২ তারিখে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের […]