🏠︎ » বাংলাদেশ » অপরাধ » ময়মনসিংহ নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় ভালো কাজের স্বীকৃতি, পুরস্কৃত ওসি ডিবি মোঃ মাহবুবুল হক

ময়মনসিংহ নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় ভালো কাজের স্বীকৃতি, পুরস্কৃত ওসি ডিবি মোঃ মাহবুবুল হক

ময়মনসিংহ প্রতিনিধি:
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুল হককে পুরস্কার প্রদান করা হয়েছে।


ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ভালো কাজের স্বীকৃতি হিসেবে ওসি মোঃ মাহবুবুল হকের হাতে এ পুরস্কার তুলে দেন।


এ সময় ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম ও মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।


পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি ডিবি মোঃ মাহবুবুল হক বেঙ্গল প্রতিদিনকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ডিবি পুলিশ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই পুরস্কার আমার একার নয়, এটি ডিবি পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।


পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের এমন উদ্যোগ পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুন

সর্বশেষ