🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » আক্তারুজ্জামান বাচ্চু সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত

আক্তারুজ্জামান বাচ্চু সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত

ময়মনসিংহ-১০ (গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুকে জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।

তার এ নিয়োগে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয় জনগণ মনে করছেন, গুরুত্বপূর্ণ এই সংসদীয় কমিটিতে দায়িত্ব পাওয়ায় এলাকার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু বেঙ্গল প্রতিদিন-কে বলেন, গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সবসময় কাজ করে যেতে চাই। জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে যে দায়িত্ব পেয়েছি, তা যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। এলাকার সড়ক যোগাযোগের উন্নয়নসহ জনসাধারণের বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরার পাশাপাশি সমাধানে কার্যকর ভূমিকা রাখব। এ দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের সর্বস্তরের মানুষের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

এদিকে আক্তারুজ্জামান বাচ্চুকে কমিটির সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও উপজেলার সর্বস্তরের জনগণ।

আরও পড়ুন

সর্বশেষ