কক্সবাজারের উখিয়া উপজেলা ছাত্রদলের সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় আলোচনার শীর্ষে রয়েছেন রিদুয়ানুর রহমান, জিয়াউর করিম রিয়াদ ও আলি হোসেন সুমন।
দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে তাদের নাম নিয়ে আলোচনা চলছে।
তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, উখিয়া উপজেলা ছাত্রদলের আগামী নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে যোগ্যতা, রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক সক্ষমতা ও কর্মীদের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পাওয়া উচিত। সম্ভাব্য কমিটি নিয়ে এরই মধ্যে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা ও প্রত্যাশা।
তবে শেষ পর্যন্ত কারা উখিয়া উপজেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে আসছেন, তা নির্ভর করবে দলীয় সিদ্ধান্তের ওপর। নতুন নেতৃত্বের মাধ্যমে উখিয়া উপজেলা ছাত্রদল আরও শক্তিশালী, সংগঠিত ও গতিশীল হবে এমন প্রত্যাশা স্থানীয় নেতাকর্মীদের।
প্রতিবেদক || মোরশেদ ফারাবি ||