একাদশে ভর্তিতে বড় পরিবর্তন, এক ধাপেই আবেদন; থাকছে না মাইগ্রেশন

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগের নিয়ম অনুযায়ী তিন ধাপে ভর্তি কার্যক্রম পরিচালনার প্রস্তাব করা হলেও তাতে সম্মতি দেয়নি মন্ত্রণালয়। বরং কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে নতুন করে ভর্তি নীতিমালা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, এবার তিন ধাপের পরিবর্তে এক ধাপেই একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন […]

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে। নিহত সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে দুই নারী ও এক শিশুও রয়েছে। এ ঘটনায় আরও ছয়জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত মধ্যরাতে নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের তিনতলা হোটেল শিখা ইনে আগুন লাগে। প্রাথমিকভাবে এয়ার কন্ডিশনার বিস্ফোরণ থেকে আগুনের […]

বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে—প্রশ্ন নুরের

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর প্রশ্ন তুলেছেন, বিএনপি যদি জামায়াতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক থেকে সরে আসে, তাহলে দলটি ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কি না। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন। নুরুল হক নুর লেখেন, ‘আ.লীগ তো জামায়াতকে নিষিদ্ধ করেই গেছে। বিএনপি যদি জামায়াতের […]

সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। […]

উখিয়া উপজেলা ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় রিদুয়ানুর, রিয়াদ ও সুমন

কক্সবাজারের উখিয়া উপজেলা ছাত্রদলের সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় আলোচনার শীর্ষে রয়েছেন রিদুয়ানুর রহমান, জিয়াউর করিম রিয়াদ ও আলি হোসেন সুমন। দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে তাদের নাম নিয়ে আলোচনা চলছে। তৃণমূলের […]