🏠︎ » সারাদেশ » চট্টগ্রাম » গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত এসএমসির প্রথম সভা অনুষ্ঠিত

গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত এসএমসির প্রথম সভা অনুষ্ঠিত

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত স্কুল ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু। সভাটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমিনুর রশিদ চৌধুরী।

সভায় বক্তব্য দেন কমিটির সহসভাপতি ও দাতা প্রতিনিধি (সাংবাদিক) হাফিজুল ইসলাম চৌধুরী, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মাওলানা আবু মুছা কুতুবি, অভিভাবক সদস্য ও উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য ফরিদা ইয়াসমিন, অভিভাবক সদস্য তসলিমা আক্তার ও য়োনাই চাক এবং শিক্ষক প্রতিনিধি বেনজীর রশিদ।

এ ছাড়া সভায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজা ছিদ্দিকা তুলি, জুবাইদা বেগম, কেয়া বড়ুয়া ও শামীমা আক্তার উপস্থিত ছিলেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষার সার্বিক মানোন্নয়ন, নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন এবং বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও জমিদাতা মরহুম আলহাজ্ব হাকিম মিয়া চৌধুরীর স্মরণে তাঁর প্রতিকৃতি (ছবি) উন্মোচন ও স্থাপন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ