ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে কাওসার আহমেদ ফেরদৌসকে সভাপতি এবং শাহারিয়ার শান্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
৬ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত কমিটি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আহনাফ আবিদ, সহ-সভাপতি হিসেবে ফারহান ফুয়াদ তুহিন, জিয়ারুল ইসলাম (শিশির), শাহ মো. আরাফাত আশিক ও প্রমিত সাগরকে রাখা হয়েছে।
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে সুমাইয়া বিনতে আরফিনকে। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উসমান রনি, আবু রাহাদ ও আসাদুজ্জামান হৃদয়।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. রাকিবুল ইসলাম। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সেজান মাহমুদ, শোয়েব আল হাসান ও আতিক হাসান সানি।
এছাড়া দপ্তর সম্পাদক ফারজানা মিনি সুস্মিতা, প্রচার সম্পাদক মো. সাজিদ উল্লাহ মাহিন, অর্থ সম্পাদক ইসরাত জাহান, শিক্ষা বিষয়ক সম্পাদক রিয়া দেবনাথ এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহাগ আল হাসান দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহারিয়ার শান্ত বেঙ্গল প্রতিদিন-কে বলেন, শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। শেরপুরের শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করব।
তিনি নতুন কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।