রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো প্রতারক চক্র

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাতের আঁধারে পল্লী বিদ্যুৎ অফিসের কোনো প্রকার অনুমোদন ছাড়াই অবৈধভাবে বিদ্যুতের খুঁটি স্থানান্তর করতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে নিজেদের ব্যবহৃত মোটরসাইকেল ও খুঁটি অপসারণ সামগ্রী ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রতারক চক্রের সদস্যরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বড়জোড়া গ্রামের ধ্বংসের মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ তাদের […]
আমার ছেলেরে আর মুফতি বানানো হইলো না’ লাশ নিতে এসে বাবার আহাজারি

মাজার জিয়ারত ও পর্যটনকেন্দ্র ঘুরে আনন্দভ্রমণ শেষে বাড়ি ফেরার কথা ছিল কিশোরগঞ্জের সাইফুল ইসলাম ও মাদ্রাসাছাত্র আরমান হোসেন রাহিমের। কিন্তু শুক্রবার সকালে সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা। সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শুক্রবার সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকামুখী একটি বাসের সঙ্গে সিলেটগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ […]
বিজয়ের সংসার ভাঙছে না, বিচ্ছেদের মামলা প্রত্যাহার স্ত্রীর

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলাগা ভেত্রি কাঝাগমের (টিভিকে) প্রধান সি. জোসেফ বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেছেন তার স্ত্রী সঙ্গীতা সর্নালিঙ্গম। শুক্রবার (৭ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির হয়ে তিনি মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান। এর ফলে বিজয় ও সঙ্গীতার দাম্পত্য সম্পর্ক নিয়ে চলমান আইনি জটিলতার অবসান ঘটল। চলতি বছরের ফেব্রুয়ারিতে চেঙ্গালপাট্টুর একটি পরিবার আদালতে […]
মাসকান্দা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে নোংরা পরিবেশ, ভোগান্তিতে যাত্রীরা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। ইউনাইটেড বাস কাউন্টারের পেছনে অবস্থিত টয়লেটটি ব্যবহার করতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত নেওয়া হলেও প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত সেবা মিলছে না বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, টয়লেটটি নিয়মিত পরিষ্কার করা হয় না। সেখানে টিস্যু, সাবান কিংবা হ্যান্ডওয়াশের কোনো […]
এসএসসি ও সমমানের ফল ১০ আগস্ট, জানবেন যেভাবে

চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট (সোমবার) প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনটি পদ্ধতিতে নিজেদের ফলাফল জানতে পারবেন। এগুলো হলো অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, মোবাইলের এসএমএস এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফল। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়েবসাইটে […]
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন তিনি। এর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। পরে […]
নেত্রকোণায় ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত পাঁচ

নেত্রকোণা জেলা শহরের বড়বাজারে গতরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বহুতল ভবনের মার্কেটসহ বেশ কয়েকটি দোকান ও বসতঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিন কর্মী ও স্থানীয় দুজন সহ মোট পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার পর একটি জুতার দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। […]
আনন্দ মোহন কলেজের শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা,সভাপতি কাওসার আহমেদ ফেরদৌস ও সাধারণ সম্পাদক শাহারিয়ার শান্ত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে কাওসার আহমেদ ফেরদৌসকে সভাপতি এবং শাহারিয়ার শান্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ৬ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত কমিটি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আহনাফ আবিদ, সহ-সভাপতি হিসেবে […]
৩দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে নিখোঁজ হওয়ার তিন দিন পর কৃষক সাইফুল ইসলাম (৫৫)এর মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩০ কিলোমিটার ভাটিতে গফরগাঁও উপজেলার হোসেনপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি ড্রেজার মেশিনের পাইপে আটকে থাকা অবস্থায় শুক্রবার সকালে তার মরদেহ খুঁজে পান স্বজনরা। নিহত সাইফুল ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি […]
কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু: হত্যা মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের দরিয়ানগর এলাকায় নিরাপত্তাজনিত অবহেলায় প্যারাসেইলিং পরিচালনার অভিযোগে পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. ফরিদকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র্যাব-১৫), কক্সবাজার ব্যাটালিয়ন সদর ও র্যাব-৪, ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে বিশেষ […]