🏠︎ » আমোদ » বিজয়ের সংসার ভাঙছে না, বিচ্ছেদের মামলা প্রত্যাহার স্ত্রীর

বিজয়ের সংসার ভাঙছে না, বিচ্ছেদের মামলা প্রত্যাহার স্ত্রীর

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলাগা ভেত্রি কাঝাগমের (টিভিকে) প্রধান সি. জোসেফ বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেছেন তার স্ত্রী সঙ্গীতা সর্নালিঙ্গম। শুক্রবার (৭ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির হয়ে তিনি মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান।

এর ফলে বিজয় ও সঙ্গীতার দাম্পত্য সম্পর্ক নিয়ে চলমান আইনি জটিলতার অবসান ঘটল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে চেঙ্গালপাট্টুর একটি পরিবার আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে তিনি দাম্পত্য সম্পর্কের ইতি টানার পাশাপাশি স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ে অবস্থিত তাদের পারিবারিক বাড়িতে বসবাসের অনুমতি চেয়েছিলেন।

তবে মামলাটির শুনানি কয়েক দফা পিছিয়ে যায়। গত ১৫ জুন সঙ্গীতা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে মামলা প্রত্যাহারের ইচ্ছার কথা জানান। পরে শুনানির জন্য ৭ আগস্ট দিন নির্ধারণ করা হয়।

শুক্রবার আদালতে সঙ্গীতার আবেদন প্রত্যাহারের পর মামলাটি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি করা হয়।

বিজয় ও সঙ্গীতার দাম্পত্য জীবনের শুরু ১৯৯৯ সালে। ওই বছরের ২৫ আগস্ট চেন্নাইয়ে তারা বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে—২০০০ সালে এক ছেলে এবং ২০০৫ সালে এক কন্যাসন্তানের জন্ম হয়।

২০২৩ সালে বিজয়ের বিভিন্ন জনসম্মুখের অনুষ্ঠানে সঙ্গীতার অনুপস্থিতি নিয়ে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। পরবর্তী সময়ে বিজয়ের রাজনৈতিক দল টিভিকের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও সঙ্গীতাকে দেখা না যাওয়ায় সেই জল্পনা আরও জোরালো হয়।

তবে শেষ পর্যন্ত বিচ্ছেদের মামলা প্রত্যাহারের মধ্য দিয়ে তাদের সম্পর্ক নিয়ে চলমান আইনি প্রক্রিয়ার সমাপ্তি হলো।

আরও পড়ুন

সর্বশেষ