🏠︎ » বাংলাদেশ » অপরাধ » মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

সন্ত্রাস, মাদক, অস্ত্র, চোরাচালান ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনের লক্ষ্যে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) অত্যন্ত পেশাদারিত্ব, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিশেষ আভিযানিক কার্যক্রমের মাধ্যমে র‍্যাব অপরাধ নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে আদালতের রায়ে দণ্ডিত ও দীর্ঘদিন পলাতক আসামিদের গ্রেফতার করে বিচারের রায় কার্যকর করার লক্ষ্যে র‍্যাব নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ আনুমানিক রাত ১৯:০৫ ঘটিকায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কান্জরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলায় ৭ (সাত) বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি আবুল কাশেম (৩০)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি আবুল কাশেম (৩০), পিতা- রশিদ আহমেদ, মাতা- ছবুরা খাতুন, সাং- নোয়াপাড়া, বটতলী, ০৫ নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিএমপি কোতোয়ালী থানায় ২০১৮ সালে একটি মাদক মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে ৭ (সাত) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে সে দীর্ঘদিন আত্মগোপনে থেকে আইন প্রয়োগকারী সংস্থার গ্রেফতার এড়িয়ে চলছিল।

পরবর্তীতে র‍্যাব-১৫ এর গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনের পাশাপাশি আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত রাখবে।

আরও পড়ুন

সর্বশেষ