কক্সবাজারের রামু থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির নাম মোস্তাক আহম্মদ ওরফে বাবুল (৪০)। তিনি রামু থানার ঈদগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পানিস্যা ঘোনা এলাকার মৃত আবু শামার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ১২ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ (রবিবার) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় রামু থানাধীন ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) খোরশেদ আলমের নেতৃত্বে এএসআই (নিঃ) মুহাম্মদ জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ ঈদগড় ইউপি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে নিজ এলাকা থেকেই মোস্তাক আহম্মদ ওরফে বাবুলকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে।
এর মধ্যে:
জিআর নং-১০৭/১৪ (রামু), ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড (ডাকাতির প্রস্তুতি ও সমাবেশ)
জিআর নং-৩৮২/১৮ (রামু), ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড
জিআর নং-২০৪/১৬ (রামু), ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড
জিআর নং-৪১/০৯ (রামু), ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(A)/(F)
উক্ত মামলাগুলোতে মোস্তাক আহম্মদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি ছিল এবং তিনি পলাতক ছিলেন।
আইনি প্রক্রিয়া শেষে আজ ১৩ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ (সোমবার) গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে রামু থানা পুলিশ নিশ্চিত করেছে।
রামু প্রতিনিধি