🏠︎ » বাংলাদেশ » কৃষি » এক কাঁঠালের ওজন ৪১ কেজি, চুয়াডাঙ্গায় দেখতে ভিড়

এক কাঁঠালের ওজন ৪১ কেজি, চুয়াডাঙ্গায় দেখতে ভিড়

গ্রীষ্মের শেষ সময়ে যখন বাজারে মাঝারি আকারের কাঁঠালের আধিক্য, তখন চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দেখা মিলেছে অস্বাভাবিক বড় দুটি কাঁঠালের। বিশাল আকৃতির এসব কাঁঠাল দেখতে ভিড় করছেন স্থানীয়রা।

মঙ্গলবার আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন সাদাব্রিজ এলাকায় কাঁঠাল দুটি বিক্রির জন্য নিয়ে আসেন আসাননগর গ্রামের ব্যবসায়ী রেজা মিয়া। তিনি জানান, বড় কাঁঠালটির ওজন ৪১ কেজি, যার দাম চাওয়া হচ্ছে ১ হাজার ২০০ টাকা। অন্যটির ওজন ৩২ কেজি এবং এর দাম রাখা হয়েছে ১ হাজার টাকা।

এত বড় আকারের কাঁঠাল সচরাচর দেখা যায় না বলে পথচারী ও ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই কাঁঠাল দুটি দেখতে ও ছবি তুলতে ভিড় করছেন।

আরও পড়ুন

সর্বশেষ