বিভিন্ন ছেলের সঙ্গে সম্পর্কের অভিযোগ, মেয়েকে হত্যার পর বস্তাবন্দী লাশ সড়কে ফেলে বাবা-মা

খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দী অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। নিহতের মা আরিফা ইয়াসমিন সিমা (৩৫) আদালতে দেওয়া জবানবন্দিতে নিজের মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। হত্যার পর স্বামীর সহযোগিতায় মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে সড়কের পাশে ফেলে দেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মো. আলিম হোসেন আকাশ পলাতক রয়েছেন। […]

ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের নিষিদ্ধ সংগঠন সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি বেনাপোল ইমিগ্রেশনে আটক

স্টাফ রিপোর্টার, যশোর- যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ সংগঠন সেচ্ছাসেবকলীগ নেতা শাহরিয়ার করিম নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।আটক শাহরিয়ার করিম ঝিনাইদহ জেলা সদরের […]

শার্শায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শার্শার যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য […]

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৫০ বাংলাদেশি নারী-পুরুষ

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশি ৫০ নারী ও পুরুষ। রবিবার (৫ জুলাই) রাত সাড়ে নয়টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন। এ সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেরত আসাদের মধ্যে ৪৪ জন […]

শার্শায় মাদ্রাসা ছাত্রীকে কু-প্রস্তাবের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরের শার্শা উপজেলার একটি দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক (সুপার) এর বিরুদ্ধে এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দেওয়া, ভয়ভীতি প্রদর্শন এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত জুন মাসের ২৯ তারিখে ১০ম শ্রেণীর এ ছাত্রীকে মাদ্রাসা থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবা শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। […]

এক কাঁঠালের ওজন ৪১ কেজি, চুয়াডাঙ্গায় দেখতে ভিড়

গ্রীষ্মের শেষ সময়ে যখন বাজারে মাঝারি আকারের কাঁঠালের আধিক্য, তখন চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দেখা মিলেছে অস্বাভাবিক বড় দুটি কাঁঠালের। বিশাল আকৃতির এসব কাঁঠাল দেখতে ভিড় করছেন স্থানীয়রা। মঙ্গলবার আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন সাদাব্রিজ এলাকায় কাঁঠাল দুটি বিক্রির জন্য নিয়ে আসেন আসাননগর গ্রামের ব্যবসায়ী রেজা মিয়া। তিনি জানান, বড় কাঁঠালটির ওজন ৪১ কেজি, যার দাম চাওয়া হচ্ছে […]

কোটি টাকার বাণিজ্যের আশা, মাগুরার অর্থনীতিতে প্রাণ ফেরাচ্ছে হাজরাপুরী লিচু

হাজরাপুরী লিচু আবারও চাঙ্গা করে তুলছে মাগুরার স্থানীয় অর্থনীতি। স্বাদ, গুণগত মান ও ঐতিহ্যের জন্য পরিচিত এই লিচু ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পাওয়ার পর দেশজুড়ে এর চাহিদা ও পরিচিতি আরও বেড়েছে। মৌসুমের শুরুতেই বাজারে উঠতে শুরু করেছে হাজরাপুরী লিচু। চলতি বছর জেলার বিভিন্ন এলাকায় ফলনের চিত্র ভিন্ন হলেও সামগ্রিক উৎপাদন সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। […]