🏠︎ » সারাদেশ » খুলনা » হঠাৎ অসুস্থ হয়ে রামপাল থানার ওসির মৃত্যু

হঠাৎ অসুস্থ হয়ে রামপাল থানার ওসির মৃত্যু

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ মারা গেছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ রাজীব আল রশিদকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত পাল।

জানা গেছে, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেখ রাজীব আল রশিদের জানাজা বাদ জোহর খুলনার আইচগাতিতে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ