ফুলপুরে শ্যামপুরে বিশ্ব শান্তি প্রার্থনা দিবস পালিত ধর্মের ঊর্ধ্বে মানবতার বন্ধন

তপু রায়হান রাব্বি || ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি: ধর্মের ঊর্ধ্বে মানবতার বন্ধন — এই স্লোগানকে সামনে রেখে ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের শ্যামপুরে পালিত হলো বিশ্ব শান্তি প্রার্থনা দিবস (World Day of Prayer for Peace)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের সময় পাদুয়ার সাধু আন্তনীর ধর্মপল্লী, শ্যামপুরে আন্তঃধর্মীয় সংলাপ কমিশন, ময়মনসিংহের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হিন্দু, […]
আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় রাজপথে থাকার ঘোষণা ১১ দলের

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা, সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. […]
গ্রিন টি-তে লেবু মিশিয়ে খেলে শরীরে কী হয়?

স্বাস্থ্য সচেতনতার কারণে অনেকেই প্রতিদিনের খাদ্যতালিকায় গ্রিন টি রাখেন। অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ এই পানীয় স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। তবে গ্রিন টির সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করলে পাওয়া যেতে পারে বাড়তি কিছু উপকার। বিশেষ করে লেবুর ভিটামিন সি গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা ধরে রাখতে সহায়তা করতে পারে। ‘টিভি নাইন’-এর এক প্রতিবেদন অনুযায়ী, গ্রিন টিতে […]
শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি: উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। প্রতিদিনই কমছে তাপমাত্রা। বিশেষ করে ভোর ও রাতে অনুভূত হচ্ছে শীতের তীব্রতা। সকালে ঘাসের ওপর জমছে শিশির, সঙ্গে বইছে হিমেল বাতাস। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর থেকেই বাড়ছে ঠান্ডার অনুভূতি। এমন পরিস্থিতিতে আগাম শীত মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। বের […]
ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, যা জানাল পুলিশ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে কেরোসিন বা অকটেনজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে বাড়িটিতে আগুন জ্বলতে […]
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে

লালমনিরহাট প্রতিনিধি: দিনব্যাপী সরকারি সফরে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। লালমনিরহাটে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, বাংলাদেশ বিমান বাহিনীর […]
‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ডিবি হেফাজতে

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। বুধবার দিবাগত রাতে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে ডিবি হেফাজতে নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, বুধবার রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা […]
রামু থানা পুলিশের বিরুদ্ধে বাইক জব্দ ও মামলা দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ

কক্সবাজারের রামু থানার কতিপয় উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঢুকে মোটরসাইকেল চালকদের হয়রানি এবং মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় বাইকার ও ভুক্তভোগীদের দাবি, কাগজপত্র যাচাইয়ের নামে গ্রাম থেকে মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হচ্ছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রামু […]
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে সারাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট […]