নেত্রকোণায় ভ্যানের গোপন চেম্বারে অভিনব কৌশলে বিদেশী মদ পাচারকালে আটক ১

নেত্রকোণায় ব্যাটারিচালিত অটো ভ্যানগাড়ির গোপন চেম্বারে লুকিয়ে রাখা ৮৮ বোতল বিদেশী মদের চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জেলার পূর্বধলা থানার বাড়হা বোর্ড বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই মদের চালান জব্দ করা হয়। নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল […]

সুনামগঞ্জে দুই সেতুর নির্মাণকাজে বাধা, কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ এমপির বিরুদ্ধে

সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল ও তাঁর লোকজনের বিরুদ্ধে দুটি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া এবং এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদার শফিকুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়েও একই অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন […]

একটা স্বপ্ন ভেঙে যেতে হয়তো এক মুহূর্তও লাগে না, কিন্তু সেই স্বপ্ন সত্যি করতে লেগে যায় বছরের পর বছর

তৌফিক লিপু : আমার খুব ইচ্ছে, কক্সবাজারের মেরিন ড্রাইভে ছোট্ট একটা জমি কিনব, সেখানে নিজের একটা বাড়ি করব। জানি না, সেই স্বপ্ন কোনো দিন পূরণ হবে কি না। তবে স্বপ্নটা আমার আছে। ধরুন, আমি জমি কিনলাম। বাড়ি করার টাকাও জোগাড় করলাম। কিন্তু বাড়ি নির্মাণ করতে গেলে আমাকে কোথায় কোথায় অনুমোদনের জন্য যেতে হবে? উন্নয়ন কর্তৃপক্ষ, […]

‘আপাতত থেমে গেলাম, এ বিষয়ে আর কথা বলব না’

তরুণ ইসলামী বক্তা হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফ পারিবারিক দ্বন্দ্ব এবং মা-বাবার পরস্পরবিরোধী বক্তব্য নিয়ে প্রকাশ্যে আর কথা না বলার সিদ্ধান্ত জানিয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তাশরীফ লেখেন, ‘আপাতত থেমে গেলাম। ইনশাআল্লাহ, এ বিষয়ে আর কথা বলব না। তবে ধৈর্যের বাঁধ ভাঙলে হয়তো বলতে […]

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চায় কোম্পানিগুলো

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলো। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং দেশে জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়াকে দাম বাড়ানোর কারণ হিসেবে উল্লেখ করেছে তারা। তবে কোম্পানিগুলোর এ প্রস্তাবে এখনো সম্মতি দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। বর্তমানে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা […]

‘গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন’: রাশেদ খাঁন

গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেছেন, ‘গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন।’ বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খাঁন। পোস্টে তিনি দাবি করেন, জামায়াতের বিবৃতিতে বৈঠকের বিষয়টি সরাসরি অস্বীকার […]

নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের ডাইনিংয়ের ভাতে মিলল সেদ্ধ টিকটিকি!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ে পরিবেশিত ভাতের মধ্যে সেদ্ধ টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। হলের ডাইনিংয়ে খাবারের মান, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে খাবার খেতে গিয়ে ভাতের মধ্যে টিকটিকি দেখতে পান বলে অভিযোগ করেছেন আরেফিন তানভীর নামের […]

পাহাড়ের অস্থিরতায় বাতিল রাষ্ট্রপতির চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান সফর

পাহাড়ের চলমান অস্থিরতা এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কারণে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান জেলার পূর্বনির্ধারিত তিন দিনের সফর বাতিল করা হয়েছে। সফরসূচি অনুযায়ী, ২৮ অক্টোবর বুধবার চট্টগ্রাম, ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাঙামাটি এবং ৩০ অক্টোবর শুক্রবার বান্দরবান সফরে যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল কর্মকর্তা আবুল […]

মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মাটিভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও কয়েকজন যাত্রী। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ […]

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন তিনি। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি […]