ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ইমিগ্রেশন চেকপোস্টে তার কাগজপত্র যাচাইয়ের সময় তাকে আটক করা হয়। ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার জন্য দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে গেলে […]

গফরগাঁওয়ে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন মাহফুজুর রহমান

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। বুধবার সকালে তিনি গফরগাঁও উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে মো. মাহফুজুর রহমান ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে তিনি গফরগাঁওয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে […]

দেশের সন্তানদের ভালো অর্জনের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কোনো অর্জন করলে রাষ্ট্রীয়ভাবে তার স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিজয়ী হাফেজদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী […]

স্বামীর দ্বিতীয় বিয়েতে সম্মতি, সতীনকে নিয়ে একই ছাদের নিচে দুই স্ত্রীর সংসার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় স্বামীর দ্বিতীয় বিয়েতে সম্মতি দিয়ে সতীনকে ঘরে তুলে নিয়েছেন রুমা আক্তার। বর্তমানে স্বামী আব্দুর রহমানকে নিয়ে একই ফ্ল্যাটে বসবাস করছেন দুই স্ত্রী। তাদের দাবি, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মধ্য দিয়ে তারা শান্তিপূর্ণভাবে সংসার করছেন। আব্দুর রহমানের প্রথম স্ত্রী রুমা আক্তার জানান, প্রায় চার বছর আগে তার স্বামী তাকে […]

চাকরির টাকা আত্মসাতের অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি, হাফেজ ওমর ফারুকের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাকরির টাকা আত্মসাতের অভিযোগ তুলে প্রচারিত পোস্টকে ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজারের হাফেজ ওমর ফারুক। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন তিনি। হাফেজ ওমর ফারুক জানান, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘নেছার উদ্দিন’ নামের একটি ফেসবুক আইডি […]

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মাইলস্টোনের শিক্ষিকা নিহত

রাজধানীর রামপুরার বনশ্রীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত তাসফিয়াকে পথচারীরা উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া […]

বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা: আইনমন্ত্রী

সকল অংশীজনের সঙ্গে আলোচনা করে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামি গণমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, বাকস্বাধীনতা নিশ্চিত […]

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান প্রণিধি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের

ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও মশার কামড় থেকে সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে প্রণিধি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এডিস মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ছড়ায়। তাই ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে সচেতনতার পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। বিশেষ করে ঘরের ভেতর ও আশপাশে ফুলের […]

নেত্রকোণায় ধান ক্রয়ের অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল

সাড়ে তিন কোটি টাকার ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে অশালীন ভাষায় গালাগাল করার অভিযোগ উঠেছে সদ্য বদলি হওয়া নেত্রকোণা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমানের বিরুদ্ধে। ঘটনার একটি কল রেকর্ড সাংবাদিকদের হাতে এসেছে। দৈনিক আজকের পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি সাইফুল আরিফ জুয়েলের মুঠোফোনে কল করে তাকে অশালীন ভাষায় গালাগাল করেন মোয়েতাছেমুর রহমান। […]

কলমাকান্দায় ৬ দফা দাবি নিয়ে ইউএনও কার্যালয় ঘেরাও করলো শিক্ষার্থীরা

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ। এসময় তারা বিক্ষোভ মিছিল করেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) […]