বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতায় সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এর বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। আন্তর্জাতিক বিভিন্ন র‌্যাঙ্কিংয়ের একাধিক ক্যাটাগরিতেও জাতীয় পর্যায়ে শীর্ষস্থান অর্জন এবং বৈশ্বিক পর্যায়ে মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়টি। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই), কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন […]