ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরে করদাতা ও প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে ” সেরা করদাতা সম্মাননা ” প্রদান করে করা হয়েছে। তিন ক্যাটাগরিতে বকেয়াসহ সর্বোচ্চ হোল্ডিং ট্যাক্স পরিশোধকারী, সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
পৌরসভার উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা।
বকেয়াসহ সর্বোচ্চ হোল্ডিং ট্যাক্স পরিশোধকারী তিনজন হলেন মোসাম্মৎ আখি নূর রিনা, স্বামী সাবেক উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান মতি, এ কে এম সিরাজুল হক, পিতা মৃত হাফিজ উদ্দিন, এবং জাহানারা ফেরদৌস, স্বামী মির্জা রায়হান।
সর্বোচ্চ হোল্ডিং ট্যাক্স পরিশোধকারী তিনটি প্রতিষ্ঠান হলো—ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং ফুলপুর উপজেলা খাদ্য গুদাম। এছাড়া নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধকারী তিনজন হলেন—মরহুম এ কে এম হাসেন সরকার, পিতা মৃত ইসমাইল সরকার; মোহাম্মদ সাবজাল খান, পিতা সৈয়দ হোসেন খান,এবং হারুন অর রশিদ, পিতা মৃত আব্দুল হাকিম।
উপজেলার একাডেমি সুপারভাইজার পরিতোষ সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স
ম্মাননা প্রদান অনুষ্ঠানে পৌরসভার পক্ষ থেকে নিয়মিত ও সর্বোচ্চ হোল্ডিং ট্যাক্স পরিশোধকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল করতে সময়মতো হোল্ডিং ট্যাক্স পরিশোধের আহ্বান জানানো হয়।
তপু রায়হান রাব্বি || ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি ||