🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » শেখ হাসিনা গিয়েছে যে পথে, বিএনপি যাবে সেই পথে- আল্লামা মামুনুল হক

শেখ হাসিনা গিয়েছে যে পথে, বিএনপি যাবে সেই পথে- আল্লামা মামুনুল হক

৭০ শতাংশ ভোটে পাশ হওয়া গনভোট বাস্তবায়ন না হলে বিএনপির পরিনতি শেখ হাসিনার মত হবে বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মুহাম্মদ মামূনুল হক। বিকেলে কৃষ্ণচূড়া চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এই হুশিয়ারি দেন।

তিনি বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু, মেট্রোরেলের উন্নয়নের কথা বলে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল। বিএনপি সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিয়ে উন্নয়নের কথা বলছে। কিন্তু দেশের মানুষ টাকার কাছে নিজেদের আত্মসম্মান বিলিয়ে দিবে না। বিগত স্বৈরাচার সরকারের পরিনতির কথা চিন্তা করে বিএনপিকে গনভোটের মাধ্যমে পাশ হওয়া দাবি গুলো বাস্তবায়নের দাবি জানান তিনি।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টি মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ আমিনূর ইসলাম রাব্বি, ময়মনসিংহ ব্যুরো

আরও পড়ুন

সর্বশেষ